Numbers 10:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কহাতীয়েরা বায়তুল-মোকাদ্দসের পবিত্র দ্রব্যসামগ্রী নিয়ে যাত্রা করলো এবং গন্তব্য স্থানে তাদের উপস্থিত হবার আগে শরীয়ত-তাঁবু স্থাপিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর কহাতীয়েরা বের হল। তারা পবিত্র দ্রব্যসমূহ বহন করছিল। তাদের পৌঁছানোর আগেই সমাগম তাঁবু পুনঃস্থাপিত হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কহাতীয়েরা ধর্ম্মধাম বহন করতঃ যাত্রা করিল; এবং গন্তব্য স্থানে উহাদের উপস্থিত হইবার পূর্ব্বে আবাস স্থাপিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কহাতীয়েরা ধর্মধাম বহন করতঃ যাত্রা করিল; এবং গন্তব্য স্থানে উহাদের উপস্থিত হইবার পূর্বে আবাস স্থাপিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এদের পরে আবাস-তাম্বুর পবিত্র জিনিসপত্র নিয়ে কহাতীয়েরা রওনা হল। কহাতীয়েরা পৌঁছাবার আগেই আবাস-তাম্বুটা খাটিয়ে ফেলবার কথা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এদের পরে আবাস-তাম্বুর পাক-পবিত্র জিনিসপত্র নিয়ে কহাতীয়রা রওনা হল। কহাতীয়রা পৌঁছাবার আগেই আবাস-তাম্বুটা খাটিয়ে ফেলবার কথা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপরে যাত্রা করল পবিত্র দ্রব্যসামগ্রীর বাহক কোহাৎ বংশের লোকজন। এরা গন্তব্য স্থানে উপস্থিত হওয়ার আগে শিবির স্থাপন করা হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কহাত্‌ পরিবার, যারা পবিত্র তাঁবু বহন করত, এরপর তারা যাত্রা শুরু করল কারণ নতুন জায়গায় আসামাত্রই তাদের তাঁবুটি স্থাপন করতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কহাতীয়েরা পবিত্র স্থানের উপকরণ বহন করে যাত্রা করল। অন্য লোকেরা কহাতীয়দের পরের শিবিরে পৌঁছানোর আগে সমাগম তাঁবু স্থাপন করল।