Numbers 10:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই দু’টি তূরী বাজলে সমস্ত মণ্ডলী জমায়েত-তাঁবুর দরজার কাছে তোমার কাছে জমায়েত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন উভয় তূরী ধ্বনিত হবে, সমস্ত সমাজ, সমাগম তাঁবুর প্রবেশপথে, তোমার কাছে একত্র হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দুই তূরী বাজিলে সমস্ত মণ্ডলী সমাগম-তাম্বুর দ্বারসমীপে তোমার নিকটে একত্র হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দুইটি তূরী বাজিলে সমস্ত মণ্ডলী সমাগম-তাম্বুর দ্বারসমীপে তোমার নিকটে একত্র হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন দু’টা তূরীই বাজানো হবে তখন ইস্রায়েলীয়েরা সকলে মিলন-তাম্বুর দরজার কাছে তোমার সামনে এসে জড়ো হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন দু’টা শিংগাই বাজানো হবে তখন বনি-ইসরাইলরা সকলে মিলন-তাম্বুর দরজার কাছে তোমার সামনে এসে জমায়েত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুটি তূরী একসঙ্গে বাজানো হলে সমগ্র জনমণ্ডলী সম্মিলন শিবিরের দ্বারে তোমার কাছে এসে একত্র হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি শিঙা দুটি এক সাথে দীর্ঘ সুরে জোরে বাজাও, তাহলে সব লোক যেন সমাগম তাঁবুর প্রবেশ পথে তোমার সামনে আসে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই দুটি শিঙ্গা বাজলে সমস্ত মণ্ডলী সমাগম তাঁবুর প্রবেশপথে তোমার কাছে জড়ো হবে।