Numbers 10:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা বললেন, আরজ করি, আমাদেরকে ত্যাগ করো না, কেননা মরুভূমির মধ্যে আমাদের শিবির স্থাপনের বিষয় তুমি জান, আর তুমি হবে আমাদের চক্ষুস্বরূপ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি তা সত্ত্বেও বললেন, “দয়া করে আমাদের ত্যাগ কোরো না। তুমি জানো প্রান্তরে আমাদের কোন স্থানে ছাউনি স্থাপন করতে হবে এবং তুমি আমাদের পথপ্রদর্শক হতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি কহিলেন, বিনয় করি, আমাদিগকে ত্যাগ করিও না, কেননা প্রান্তরের মধ্যে আমাদের শিবির স্থাপনের বিষয় তুমি জান, আর তুমি আমাদের চক্ষুঃস্বরূপ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি কহিলেন, বিনয় করি, আমাদিগকে ত্যাগ করিও না, কেননা প্রান্তরের মধ্যে আমাদের শিবির স্থাপনের বিষয় তুমি জান, আর তুমি আমাদের চক্ষুস্বরূপ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু মোশি বললেন, “না, না, তুমি আমাদের ছেড়ে চলে যেয়ো না। তোমার জানা আছে মরু-এলাকার মধ্যে কোথায় আমাদের তাম্বু ফেলা উচিত, কাজেই তুমি হবে আমাদের চোখ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু মূসা বললেন, “না, না, তুমি আমাদের ছেড়ে চলে যেয়ো না। তোমার জানা আছে মরুভূমির মধ্যে কোথায় আমাদের তাম্বু ফেলা উচিত, কাজেই তুমি হবে আমাদের চোখ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি বললেন, আমার অনুরোধ, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না। এই প্রান্তরের মধ্যে আমরা কোথায় কিভাবে শিবির সন্নিবেশ করব, তা আপনি জানেন, আপিনই হবেন আমাদের পথপ্রদর্শক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মোশি বলল, “দয়া করে আমাদের ছেড়ে যাবেন না| আপনি মরুভূমি সম্পর্কে আমাদের থেকেও বেশী জানেন| আপনি আমাদের পথ প্রদর্শক হতে পারেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি বললেন, “দয়া করে আমাদেরকে ত্যাগ কোরো না, কারণ মরুপ্রান্তের মধ্যে আমাদের শিবির স্থাপনের বিষয়ে তুমি জান, আর তুমি আমাদের পথপ্রদর্শক হবে।