Numbers 10:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যদি তুমি আমাদের সঙ্গে যাও, তবে এই ফল হবে, মাবুদ আমাদের প্রতি যে মঙ্গল করবেন, আমরা তোমার প্রতি তা-ই করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি তুমি আমাদের সঙ্গে চলো, তাহলে সদাপ্রভু যে সকল উত্তম দ্রব্য আমাদের দান করবেন, আমরা তোমার সঙ্গে সেই সমস্ত ভাগ করে নেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যদি তুমি আমাদের সঙ্গে যাও, তবে এই ফল হইবে, সদাপ্রভু আমাদের প্রতি যে মঙ্গল করিবেন, আমরা তোমার প্রতি তাহাই করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যদি তুমি আমাদের সঙ্গে যাও, তবে এই ফল হইবে, সদাপ্রভু আমাদের প্রতি যে মঙ্গল করিবেন, আমরা তোমার প্রতি তাহাই করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যদি আমাদের সংগে আস তবে সদাপ্রভু আমাদের যে মংগল করবেন বলে প্রতিজ্ঞা করেছেন তার ভাগ আমরা তোমাকেও দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যদি আমাদের সংগে আস তবে মাবুদ আমাদের যে মেহেরবানী করবেন বলে ওয়াদা করেছেন তার ভাগ আমরা তোমাকেও দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি যদি আমাদের সঙ্গে যান তাহলে প্রভু পরমেশ্বর আমাদের মঙ্গলের জন্য যা কিছু করবেন আপনিও তার অংশীদার হবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি যদি আমাদের সঙ্গে আসেন তাহলে প্রভু আমাদের যে সকল উত্তম বিষয়ের অধিকারী করবেন, সেটা আমরা আপনার সঙ্গে ভাগ করে নেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তুমি আমাদের সঙ্গে যাও, সদাপ্রভু আমাদের প্রতি যে মঙ্গল করবেন, আমরা তোমার প্রতি তাই করব।”