Numbers 10:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা মাবুদের পর্বত থেকে তিন দিনের পথ গমন করলো এবং মাবুদের শরীয়ত-সিন্দুক তাদের জন্য বিশ্রাম-স্থানের খোঁজ করার জন্য তিন দিনের পথ তাদের অগ্রগামী হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে তারা সদাপ্রভুর পর্বত থেকে বের হয়ে তিনদিনের পথ ভ্রমণ করল। সদাপ্রভুর নিয়ম-সিন্দুক তাদের অগ্রবর্তী হয়ে সেই তিন দিন চলার পর তারা বিশ্রামের জন্য জায়গা অন্বেষণ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা সদাপ্রভুর পর্ব্বত হইতে তিন দিনের পথ গমন করিল, এবং সদাপ্রভুর নিয়ম-সিন্দুক তাহাদের জন্য বিশ্রাম-স্থানের অন্বেষণার্থে তিন দিনের পথ তাহাদের অগ্রগামী হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা সদাপ্রভুর পর্বত হইতে তিন দিনের পথ গমন করিল, এবং সদাপ্রভুর নিয়ম-সিন্দুক তাহাদের জন্য বিশ্রাম-স্থানের অন্বেষণার্থে তিন দিনের পথ তাহাদের অগ্রগামী হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর পাহাড়ের কাছ থেকে রওনা হয়ে তিন দিনের পথ এগিয়ে গেল। তাদের বিশ্রামের জন্য একটা জায়গা খুঁজে বের করবার উদ্দেশ্যে সেই তিন দিন পর্যন্ত সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকটি তাদের আগে আগে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে বনি-ইসরাইলরা মাবুদের পাহাড়ের কাছ থেকে রওনা হয়ে তিন দিনের পথ এগিয়ে গেল। তাদের বিশ্রামের জন্য একটা জায়গা খুঁজে বের করবার উদ্দেশ্যে সেই তিন দিন পর্যন্ত মাবুদের সাক্ষ্য-সিন্দুকটি তাদের আগে আগে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পর তাঁরা প্রভু পরমেশ্বরের পীঠস্থান সিনাই পর্বত থেকে তিন দিনের পথ এগিয়ে গেলেন এবং প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুকটি তাঁদের আগে শিবির স্থাপনের জন্য স্থানের সন্ধানে সর্বদা আরও তিন দিনের পথ এগিয়ে যেত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এতে হোবব রাজী হল এবং তারা প্রভুর পাহাড়ের চূড়া থেকে যাত্রা শুরু করল এবং তিন দিন পথে চলল| যাজকগণ প্রভুর সঙ্গে চুক্তির সিন্দুকটি নিয়ে লোকদের আগে আগে হাঁটল| শিবিরের জন্য স্থান অন্বেষণে তারা তিনদিন পবিত্র সিন্দুকটিকে বহন করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা সদাপ্রভুর পর্বত থেকে তিন দিনের র পথ চলে গেল। তাদের বিশ্রাম স্থান খোঁজার জন্য সদাপ্রভুর নিয়ম সিন্দুক তিন দিনের র পথ তাদের থেকে এগিয়ে গেল।