Numbers 10:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সিন্দুকের অগ্রসর হবার সময়ে মূসা বলতেন, হে মাবুদ, উঠ, তোমার দুশমনেরা ছিন্নভিন্ন হোক, তোমার বিদ্বেষীরা তোমার সম্মুখ থেকে পালিয়ে যাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখনই সিন্দুক যাত্রা করত মোশি বলতেন, “হে সদাপ্রভু, ওঠো! তোমার শত্রুদের ছিন্নভিন্ন করো; যারা তোমাকে ঘৃণা করে তারা তোমার সামনে থেকে পালিয়ে যাক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সিন্দুকের অগ্রসর হইবার সময়ে মোশি বলিতেন, হে সদাপ্রভু, উঠ, তোমার শত্রুগণ ছিন্নভিন্ন হউক, তোমার বিদ্বেষিগণ তোমার সম্মুখ হইতে পলায়ন করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সিন্দুকের অগ্রসর হইবার সময়ে মোশি বলিতেন, হে সদাপ্রভু, উঠ, তোমার শত্রুগণ ছিন্নভিন্ন হউক, তোমার বিদ্বেষিগণ তোমার সম্মুখে হইতে পলায়ন করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখনই সাক্ষ্য-সিন্দুকটি রওনা হত মোশি বলতেন, “হে সদাপ্রভু, ওঠো। তোমার শত্রুরা সব ছড়িয়ে পড়ুক আর যারা তোমাকে ঘৃণার চোখে দেখে তারা তোমার সামনে থেকে পালিয়ে যাক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখনই সাক্ষ্য-সিন্দুকটি রওনা হত মূসা বলতেন, “হে মাবুদ, ওঠো। তোমার শত্রুরা সব ছড়িয়ে পড়ুক আর যারা তোমাকে ঘৃণার চোখে দেখে তারা তোমার সামনে থেকে পালিয়ে যাক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর সিন্দুকটি যখন যাত্রা শুরু করত তখন মোশি বলতেনঃ উত্থিত হও হে প্রভু পরমেশ্বর, তোমার শত্রুরা হোক ছত্রভঙ্গ, বিদ্বেষীরা করুক পলায়ন তোমার সম্মুখ হতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিবির স্থানান্তরের জন্য লোকরা যখনই পবিত্র সিন্দুকটিকে ওঠাতো, মোশি তখনই প্রত্যেকবারের মত বলত, “প্রভু তুমি ওঠ! তোমার শত্রুরা ছড়িয়ে ছিটিয়ে যাক| তোমার শত্রুরা তোমার কাছ থেকে পালিয়ে যাক|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সিন্দুকের এগিয়ে যাবার দিনের মোশি বলতেন, “হে সদাপ্রভু, ওঠ, তোমার শত্রুরা বিচ্ছিন্ন হোক, যারা তোমাকে ঘৃণা করে তারা তোমার সামনে থেকে পালিয়ে যাক।”