Numbers 10:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার বিশ্রামকালে তিনি বলতেন, হে মাবুদ, ইসরাইলের হাজার হাজার অযুত অযুতের কাছে ফিরে এসো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখনই বিশ্রামের অবকাশ হত, তিনি বলতেন, “সদাপ্রভু, ফিরে এসো, অযুত অযুত ইস্রায়েলীদের মধ্যে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর উহার বিশ্রামকালে তিনি বলিতেন, হে সদাপ্রভু, ইস্রায়েলের সহস্র সহস্রের অযুত অযুতের কাছে ফিরিয়া আইস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর উহার বিশ্রামকালে তিনি বলিতেন, হে সদাপ্রভু, ইস্রায়েলের সহস্র সহস্রের অযুত অযুতের নিকটে ফিরিয়া আইস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখনই সেটি থামত তিনি বলতেন, “হে সদাপ্রভু, অসংখ্য ইস্রায়েলীয়দের কাছে তুমি ফিরে এস।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখনই সেটি থামত তিনি বলতেন, “হে মাবুদ, অসংখ্য বনি-ইসরাইলদের কাছে তুমি ফিরে এস।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর সিন্দুকটি যখন থামত মোশি তখন বলতেনঃ হে প্রভু পরমেশ্বর, ফিরে এস তুমি অগণিত ইসরায়েলীর মাঝে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখনই পবিত্র সিন্দুকটিকে তার নিজের জায়গায় রাখা হত, মোশি তখনই প্রত্যেকবারের মত বলত, “প্রভু তুমি, কোটি কোটি ইস্রায়েলীয়দের কাছে ফিরে এসো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন নিয়মের সি ন্দুক থামতো, মোশি বলতেন, “হে সদাপ্রভু, ইস্রায়েলের হাজার হাজারের কাছে ফিরে এস।”