Numbers 10:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা দ্বিতীয়বার রণবাদ্য বাজালে দক্ষিণ দিকের শিবিরের লোকেরা শিবির ওঠাবে; তাদের প্রস্থান করার জন্য রণবাদ্য বাজাতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দ্বিতীয়বার তূরীধ্বনি শোনা গেলে, দক্ষিণপ্রান্তের ছাউনিসমূহ যাত্রা করবে। তুরীধ্বনিই যাত্রা শুরুর সংকেত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা দ্বিতীয় বার রণবাদ্য বাজাইলে দক্ষিণদিক্স্থিত শিবিরের লোকেরা শিবির উঠাইবে; তাহাদের প্রস্থানার্থ রণবাদ্য বাজাইতে হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা দ্বিতীয় বার রণবাদ্য বাজাইলে দক্ষিণদিক্স্থিত শিবিরের লোকেরা শিবির উঠাইবে; তাহাদের প্রস্থানার্থ রণবাদ্য বাজাইতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দ্বিতীয় বার বাজানো হলে দক্ষিণ দিকের দলগুলো রওনা হবে। এটা হল বেরিয়ে পড়বার সংকেত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দ্বিতীয় বার বাজানো হলে দক্ষিণ দিকের দলগুলো রওনা হবে। এটা হল বেরিয়ে পড়বার সংকেত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দ্বিতীয়বার তোমরা ঐভাবে সঙ্কেতধ্বনি করলে দক্ষিণ দিকের লোকেরা ছাউনি তুলে যাত্রা করবে। স্বল্পক্ষণের সঙ্কেতধ্বনি ছাউনি তুলে যাত্রা করার জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দ্বিতীয়বার শিঙা দুটিকে অল্পক্ষণের জন্য বাজালে সমাগম তাঁবুর দক্ষিণদিকে যে পরিবারগোষ্ঠী শিবির স্থাপন করেছে তারা চলতে শুরু করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা দ্বিতীয় বার যুদ্ধের শিঙ্গা বাজালে দক্ষিণ দিকের শিবিরের লোকেরা শিবির উঠাবে; তাদের যাবার জন্য যুদ্ধের শিঙ্গা বাজাতে হবে।