Numbers 10:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সমাজের সমাগমের জন্য তূরী বাজাবার সময়ে তোমরা রণবাদ্য বাজাবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জনসাধারণকে একত্র করার জন্য, তূরীধ্বনি করবে, কিন্তু যাত্রা শুরু করার সংকেত হবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সমাজের সমাগমার্থে তূরী বাজাইবার সময়ে তোমরা রণবাদ্য বাজাইও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সমাজের সমাগমার্থে তূরী বাজাইবার সময়ে তোমরা রণবাদ্য বাজাইও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকদের একসংগে জড়ো করতে হলে তুমি দু’টা তূরীই বাজাবে কিন্তু তার সংকেত হবে আলাদা রকমের।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকদের একসংগে জমায়েত করতে হলে তুমি দু’টা শিংগাই বাজাবে কিন্তু তার সংকেত হবে আলাদা রকমের।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমগ্র জনমণ্ডলীকে একত্র করার জন্য তোমরা অনেকক্ষণ ধরে তূরী বাজাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি বিশেষ সভার জন্য লোকদের এক জায়গায় একত্রিত করতে চাও, তাহলে শিঙা দুটিকে দীর্ঘ সময় ধরে কিন্তু অন্যভাবে বাজাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সমাজের মিলিত হওয়ার জন্য শিঙ্গা বাজাবার দিনের তোমরা যুদ্ধের শিঙ্গা বাজিও না।