Numbers 10:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হারুনের ইমাম সন্তানগণ সেই তূরী বাজাবে, পুরুষানুক্রমে তোমরা চিরস্থায়ী নিয়ম হিসেবে তা পালন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হারোণের ছেলেরা যাজকেরা তূরী বাজাবে। এই আদেশ তোমাদের ও তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরদিন থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হারোণের সন্তান যাজকেরা সেই তূরী বাজাইবে, তোমাদের পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধির নিমিত্ত তোমরা তাহা রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হারোণের সন্তান যাজকেরা সেই তূরী বাজাইবে, তোমাদের পুরুষানুক্রমে চিরস্থায়ী বিধির নিমিত্ত তোমরা তাহা রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এই তূরী বাজাবে হারোণের ছেলেরা, অর্থাৎ পুরোহিতেরা। এটা হবে তোমাদের ও তোমাদের বংশধরদের জন্য একটা স্থায়ী নিয়ম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এই শিংগা বাজাবে হারুনের ছেলেরা, অর্থাৎ ইমামেরা। এটা হবে তোমাদের ও তোমাদের বংশধরদের জন্য একটা স্থায়ী নিয়ম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ বংশীয় পুরোহিতেরা এই তূরী বাজাবে। পুরুষানুক্রমে চিরকাল তোমরা এই বিধি পালন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেবলমাত্র হারোণের পুত্ররা এবং যাজকরা শিঙা দুটিকে বাজাবে| এই বিধি তোমাদের এবং তোমাদের পরবর্তী বংশধরদের জন্য চিরকালীন বিধি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হারোণের সন্তান যাজকেরা সেই শিঙ্গা বাজাবে, তোমাদের বংশ পরম্পরা অনুসারে চিরস্থায়ী নিয়মের জন্য তোমরা তা রাখবে।