Numbers 10:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাদের দেশে তোমরা যখন আক্রমণকারী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, সেই সময় এই তূরীতে রণবাদ্য বাজাবে; তাতে তোমাদের আল্লাহ্ মাবুদের সম্মুখে তোমাদেরকে স্মরণ করা হবে ও তোমরা তোমাদের দুশমনদের হাত থেকে নিস্তার পাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
স্বদেশে, যারা তোমাদের নিপীড়ন করে, যখন তোমরা সেই সমস্ত শত্রুর বিপক্ষে যুদ্ধ করতে যাবে, তূরী বাজাবে। সেই সময় সদাপ্রভু, তোমাদের ঈশ্বর, তোমাদের স্মরণ করবেন এবং শত্রুর হাত থেকে নিস্তার করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে সময়ে তোমরা আপন দেশে তোমাদের ক্লেশদায়ক বিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করিতে যাইবে, তৎকালে এই তূরীতে রণবাদ্য বাজাইবে; তাহাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তোমাদিগকে স্মরণ করা যাইবে, ও তোমরা আপনাদের শত্রুগণ হইতে নিস্তার পাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে সময়ে তোমরা আপন দেশে তোমাদের ক্লেশদায়ক বিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করিতে যাইবে, তৎকালে এই তূরীতে রণবাদ্য বাজাইবে; তাহাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তোমাদিগকে স্মরণ করা যাইবে, ও তোমরা আপনাদের শত্রুগণ হইতে নিস্তার পাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিজের দেশে থাকবার সময় যখন তোমরা কোন অত্যাচারী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে তখন দু’টা তূরীই বাজিয়ে সংকেত দেবে। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তখন তোমাদের কথা ভেবে শত্রুদের হাত থেকে তোমাদের উদ্ধার করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিজের দেশে থাকবার সময় যখন তোমরা কোন জুলুমবাজ শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে তখন দু’টা শিংগাই বাজিয়ে সংকেত দেবে। তোমাদের মাবুদ আল্লাহ্ তখন তোমাদের কথা ভেবে শত্রুদের হাত থেকে তোমাদের উদ্ধার করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের দেশে তোমরা যখন আক্রমণকারী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে তখন এই তূরী দিয়ে তোমরা রণ সঙ্কেত বাজাবে ও রণহুঙ্কার দেবে, তাহলে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের স্মরণ করবেন এবং তোমরা শত্রুদের কবল থেকে মুক্ত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যদি তুমি তোমার কোনো শত্রুর সঙ্গে তোমার নিজের দেশে যুদ্ধ করতে যাও, তাহলে তুমি তাদের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার আগে শিঙা দুটিকে অল্প সময়ের জন্য জোরে বাজাবে| প্রভু তোমার ঈশ্বর, তোমার শিঙার আওয়াজ শুনতে পাবেন এবং তিনি তোমাকে তোমার শত্রুদের হাত থেকে বাঁচাবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে দিনের তোমরা নিজেদের দেশে বিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে যারা তোমাদের জন্য দুঃখদায়ক, তখন তুমি যুদ্ধের শিঙ্গার সতর্ক ধ্বনি বাজাবে; তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে তোমাদেরকে স্মরণ করবেন ও তোমরা নিজেদের শত্রুদের থেকে রক্ষা পাবে।