Numbers 11:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই সমস্ত লোককে দেবার জন্য আমি কোথায় গোশ্ত পাব? এরা তো আমার কাছে কান্নাকাটি করে বলছে, আমাদেরকে গোশ্ত দাও, আমরা খাব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই সমস্ত লোকের জন্য আমি এখন কোথায় মাংস পাব? তারা আমার কাছে কেঁদে বলছে, ‘আমাদের খাবারের জন্য মাংস দাও!’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সমস্ত লোককে দিবার জন্য আমি কোথায় মাংস পাইব? ইহারা ত আমার কাছে রোদন করিয়া বলিতেছে, আমাদিগকে মাংস দেও, আমরা খাইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সমস্ত লোককে দিবার জন্য আমি কোথায় মাংস পাইব? ইহারা ত আমার কাছে রোদন করিয়া বলিতেছে, আমাদিগকে মাংস দেও, আমরা খাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সমস্ত লোকদের জন্য আমি কোথায় মাংস পাব? তারা আমার কাছে কেবলই ‘মাংস খেতে দাও’ বলে কান্নাকাটি করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সমস্ত লোকদের জন্য আমি কোথায় গোশ্ত পাব? তারা আমার কাছে কেবলই ‘গোশ্ত খেতে দাও’ বলে কান্নাকাটি করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই লোকদের খাওয়ানোর জন্য মাংস আমি কোথায় পাব? এরা তো আমার কাছে কান্নাকাটি করে বলছে, আমাদের মাংস খেতে দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব লোককে খাওয়াবার জন্য আমি কোথায় মাংস পাব? তারা সমানে আমার কাছে অভিযোগ করে বলছে, ‘আমাদের খাবার জন্য মাংস দাও!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সমস্ত লোককে দেবার জন্য আমি কোথায় মাংস পাব? এরা তো আমার কাছে কেঁদে কেঁদে বলছে, ‘আমাদেরকে মাংস দাও, আমরা খাব’।