Numbers 11:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন লোকেরা মূসার কাছে কান্নাকাটি করতে লাগল; তাতে মূসা মাবুদের কাছে মুনাজাত করলে সেই আগুন নিভে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সেই লোকেরা মোশির কাছে কাঁদল, তিনি সদাপ্রভুর কাছে বিনতি করলেন এবং আগুন নিবে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন লোকেরা মোশির নিকটে ক্রন্দন করিল; তাহাতে মোশি সদাপ্রভুর নিকটে প্রার্থনা করিলে সেই অগ্নি নির্ব্বাণ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন লোকেরা মোশির নিকটে ক্রন্দন করিল; তাহাতে মোশি সদাপ্রভুর নিকটে প্রার্থনা করিলে সেই অগ্নি নির্বাপিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে লোকেরা মোশির কাছে কান্নাকাটি করতে লাগল আর তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। তাতে আগুন নিভে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে লোকেরা মূসার কাছে কান্নাকাটি করতে লাগল আর তিনি মাবুদের কাছে মুনাজাত করলেন। তাতে আগুন নিভে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকেরা তখন মোশির কাছে গিয়ে কান্নাকাটি করতে লাগল। মোশি প্রভু পরমেশ্বরের কাছে বিনতি জানালেন তখন আগুন প্রশমিত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন লোকরা মোশির কাছে সাহায্যের জন্য ক্রন্দন করল| মোশি প্রভুর কাছে প্রার্থনা করল এবং আগুন নিভে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন লোকেরা মোশির কাছে কাঁদতে লাগলেন; তাতে মোশি সদাপ্রভুর কাছে প্রার্থনা করলে সেই আগুন থেমে গেল।