Numbers 11:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা বললেন, আমি যে লোকদের মধ্যে আছি, তারা ছয় লক্ষ পদাতিক; আর তুমি বলছো, আমি তাদেরকে সমপূর্ণ এক মাস খাওয়ার জন্য গোশ্ত দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু মোশি বললেন, “এখানে আমি ছয় লক্ষ পদাতিকের মধ্যে অবস্থান করছি এবং তুমি বলছ, ‘আমি তাদের এক মাস পর্যন্ত মাংস ভোজন করতে দেব!’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি কহিলেন, আমি যে লোকদের মধ্যে আছি, তাহারা ছয় লক্ষ পদাতিক; আর তুমি কহিতেছ, আমি সম্পূর্ণ এক মাস খাইবার মাংস তাহাদিগকে দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি কহিলেন, আমি যে লোকদের মধ্যে আছি, তাহারা ছয় লক্ষ পদাতিক; আর তুমি কহিতেছ, আমি তাহাদিগকে সম্পূর্ণ এক মাস খাইবার মাংস তাহাদিগকে দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে মোশি বললেন, “যুদ্ধ করবার মত লোকই আমার সংগে রয়েছে ছয় লক্ষ, আর তুমি বলছ পুরো এক মাস ধরে তুমি তাদের মাংস খেতে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে মূসা বললেন, “যুদ্ধ করবার মত লোকই আমার সংগে রয়েছে ছয় লক্ষ, আর তুমি বলছ পুরো এক মাস ধরে তুমি তাদের গোশ্ত খেতে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মেশি বললেন, আমি যাদের সঙ্গে আছি তারা সংখ্যায় ছয় লক্ষ পদাতিক। আর তুমি বলছ, পুরো এক মাস ধরে তুমি তাদের মাংস খাওয়াবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি বলল, “প্রভু এখানে 600,000 পুরুষ ঘুরে বেড়াচ্ছে আর আপনি বলছেন, ‘আমি তাদের এক মাস ধরে খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে মাংস দেব!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি বললেন, “আমি যে লোকেদের মধ্যে আছি, তারা ছয় লক্ষ জন; আর তুমি বলছ, ‘আমি সম্পূর্ণ একমাস তাদেরকে খাবার মাংস দেব’।