Numbers 11:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের পর্যাপ্ত পরিমাণে খাওয়াবার জন্য কি ভেড়ার পাল ও গরুর পাল মারতে হবে? না তাদের পর্যাপ্ত পরিমাণে খাওয়াবার জন্য সমুদ্রের সমস্ত মাছ সংগ্রহ করতে হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি পাল পাল গবাদি পশু ও মেষ হনন করা হয়, তা হলেও তাদের জন্য পরিমাণে কি তা পর্যাপ্ত হবে? যদি সমুদ্রের সমস্ত মাছ ধরা হয়, তাও কি তাদের জন্য যথেষ্ট হবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের পর্য্যাপ্তি জন্য কি মেষপাল ও গোপাল মারিতে হইবে? না তাহাদের পর্য্যাপ্তি জন্য সমুদ্রের সমস্ত মৎস্য সংগ্রহ করিতে হইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের পর্যাপ্তির জন্য কি মেষপাল ও গোপাল মারিতে হইবে? না তাহাদের পর্যাপ্তির জন্য সমুদ্রের সমস্ত মৎস্য সংগ্রহ করিতে হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের গরু-ভেড়া সমস্ত কাটলেও তাদের পক্ষে যথেষ্ট হবে না। সমুদ্রের সমস্ত মাছ ধরে আনলেও তাতে তাদের কুলাবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের গরু-ভেড়া সমস্ত কাটলেও তাদের পক্ষে যথেষ্ট হবে না। সমুদ্রের সমস্ত মাছ ধরে আনলেও তাতে তাদের কুলাবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এদের পেট ভরানোর জন্য কি তাহলে গরুভেড়ার পাল যা আছে সব মেরে ফেলতে হবে? না সমুদ্রের সব মাছ জোগাড় করতে হবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি আমরা সমস্ত গরু এবং মেষদের হত্যা করি তাহলেও এক মাস ধরে এই সমস্ত লোকদের খাওয়ানোর জন্য তা যথেষ্ট হবে না| এবং আমরা যদি সমুদ্রের সমস্ত মাছ ধরে নিই, তাহলেও তা তাদের জন্য যথেষ্ট হবে না!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের সন্তুষ্ট করার জন্য কি ভেড়ার পাল ও গরুর পাল মারতে হবে? না তাদের সন্তুষ্ট করার জন্য সমুদ্রের সমস্ত মাছ ধরতে হবে?”