Numbers 11:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে এক জন যুবক দৌড়ে গিয়ে মূসাকে বললো, ইল্দদ ও মেদদ শিবিরে ভবিষ্যদ্বাণী বলতে শুরু করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একজন যুবক দৌড়ে গিয়ে মোশিকে বলল, “ইল্দদ ও মেদদ, ছাউনির মধ্যেই ভাববাণী বলছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে এক যুবা দৌড়িয়া গিয়া মোশিকে কহিল, ইল্দদ ও মেদদ শিবিরে ভাবোক্তি প্রচার করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে এক যুবা দৌড়াইয়া গিয়া মোশিকে কহিল, ইল্দদ ও মেদদ শিবিরে ভাবোক্তি প্রচার করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একজন যুবক দৌড়ে গিয়ে মোশিকে বললেন, “ইল্দদ আর মেদদ ছাউনির ভিতরে নবী হিসাবে কথা বলছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একজন যুবক দৌড়ে গিয়ে মূসাকে বললেন, “ইল্দদ আর মেদদ ছাউনির ভিতরে নবী হিসাবে কথা বলছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন একটি যুবক দৌড়ে মোশির কাছে গিযে বলল, ইলদদ্ ও মেদদ তাঁদের ছাউনির মধ্যে ভাবাবিষ্ট হয়ে কথা বলছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন যুবক দৌড়ে গিয়ে মোশিকে এই খবর দিল| সেই ব্যক্তি বলল, “ইল্দদ এবং মেদদ শিবিরের মধ্যেই ভবিষ্যদ্বানী করছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে এক যুবক দৌড়ে গিয়ে মোশিকে বলল, “ইলদদ ও মেদদ শিবিরে ভাববাণী প্রচার করছে।”