Numbers 11:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর [মূসা] সেই স্থানের নাম কিব্রোৎ-হত্তাবা [লোভীদের কবর] রাখলেন, কেননা সেই স্থানে তারা লোভীদেরকে কবর দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সেই স্থানের নাম রাখা হল কিব্রোৎ-হত্তাবা, কারণ যারা ভিন্নতর খাবারের জন্য লোভাতুর হয়েছিল, তাদের সেখানেই তারা সমাধি দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর [মোশি] সেই স্থানের নাম কিব্রোৎ-হত্তাবা [লোভের কবরসমূহ] রাখিলেন, কেননা সেই স্থানে তাহারা লোভীদিগকে করব দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর [মোশি] সেই স্থানের নাম কিব্রোৎ-হত্তাবা [লোভের কবর সমূহ] রাখিলেন, কেননা সেই স্থানে তাহারা লোভীদিগকে কবর দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য সেই জায়গাটার নাম দেওয়া হল কিব্রোৎ-হত্তাবা (যার মানে “লোভীদের কবর”), কারণ লোকেরা সেখানে লোভীদের কবর দিয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য সেই জায়গাটার নাম দেওয়া হল কিব্রোৎ-হত্তাবা (যার মানে “লোভীদের কবর”), কারণ লোকেরা সেখানে লোভীদের দাফন করেছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই কারণে সেই স্থানের নাম দেওয়া হল কিবরোৎ-হত্তাবা (লোভের কবর) কেননা সেইখানে তারা লোভী লোকগুলোকে কবর দিয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কারণেই লোকরা ঐ জায়গার নাম রাখল কিব্রোত্-হত্তাবা| তারা ঐ জায়গার ঐ নাম দিল কারণ যাদের মাংসের জন্য খুব আকাঙ্খা ছিল তাদেরই ওখানে কবর দেওয়া হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই স্থান কিব্রো ৎ-হত্তাবা [লোভের কবর] নামে পরিচিত হল, কারণ সেই স্থানে তারা লোভীদেরকে কবর দিল।