Numbers 11:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা মিসর দেশে বিনামূল্যে যে যে মাছ খেতাম সেগুলোর কথা এবং সেখানকার শশা, তরমুজ, পিঁয়াজ, সব্জি-পিঁয়াজ ও রসুনের কথা মনে পড়ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
স্মরণে আসছে, মিশরে আমরা বিনামূল্যে মাছ খেতাম, সেই সঙ্গে শসা, তরমুজ, সবজি, পিঁয়াজ, রসুনও খেতাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা মিসর দেশে বিনামূল্যে যে যে মাছ খাইতাম, তাহা এবং সশা, খরবুজ, পরু, পলাণ্ডু ও লশুন মনে পড়িতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা মিসর দেশে বিনামূল্যে যে যে মাছ খাইতাম, তাহা এবং শসা, খরমুজ, পিঁয়াজ, সব্জি-পিঁয়াজ ও রশুনের কথা মনে পড়িতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসর দেশে বিনা পয়সায় মাছ খাবার কথা আমাদের মনে পড়ছে। এছাড়া শসা, তরমুজ, পিঁয়াজ, সবজী পিঁয়াজ এবং রসুনের কথাও আমাদের মনে পড়ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসর দেশে বিনা পয়সায় মাছ খাবার কথা আমাদের মনে পড়ছে। এছাড়া শসা, তরমুজ, পিঁয়াজ, সবজী পিঁয়াজ এবং রসুনের কথাও আমাদের মনে পড়ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশরে আমরা বিনামূল্যে মাছ খেতে পেতাম। শসা, তরমুজ, কন্দ, পেঁয়াজ ও রসুন পেতাম। সে সব কথা এখন মনে পড়ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা মিশরে যে মাছ খেতাম তা মনে পড়ছে| আমাদের ঐ মাছের জন্য কোনো দামই দিতে হত না| এছাড়াও আমাদের খুব ভালো শাকসব্জি ছিল যেমন শশা, ফুটি, পেঁয়াজ জাতীয় ফল, পেঁয়াজ এবং রসুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা মিশর দেশে বিনা পয়সায় যে যে মাছ খেতাম, সেগুলো এবং শশা, খরমুজ, পেঁয়াজ জাতীয় সব্জি, পেঁয়াজ ও রসুনের কথা মনে পড়ছে।