Numbers 12:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা যে কূশীয়া স্ত্রীকে বিয়ে করেছিলেন, তার দরুন মরিয়ম ও হারুন মূসার বিরুদ্ধে কথা বলতে লাগলেন, কেননা তিনি এক জন কূশীয়া স্ত্রীকে বিয়ে করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মরিয়ম ও হারোণ, মোশির কূশীয়া স্ত্রীর জন্য, তাঁর বিপক্ষে কথা বলা শুরু করলেন, কারণ তিনি এক কূশীয়া নারীকে বিয়ে করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি যে কূশীয়া স্ত্রীকে বিবাহ করিয়াছিলেন, তাহার নিমিত্তে মরিয়ম ও হারোণ মোশির বিপরীতে কথা কহিতে লাগিলেন, কেননা তিনি এক কূশীয়া স্ত্রীকে বিবাহ করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি যে কূশীয়া স্ত্রীকে বিবাহ করিয়াছিলেন, তাহার নিমিত্তে মরিয়ম ও হারোণ মোশির বিপরীতে কথা কহিতে লাগিলেন, কেননা তিনি এক কূশীয়া স্ত্রীকে বিবাহ করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি একজন কূশীয় স্ত্রীলোককে বিয়ে করেছিলেন। এই কূশীয় স্ত্রীলোকটির দরুন মরিয়ম ও হারোণ মোশির বিরুদ্ধে বলতে লাগলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা একজন ইথিওপীয় স্ত্রীলোককে বিয়ে করেছিলেন। এই ইথিওপীয় স্ত্রীলোকটির দরুন মরিয়ম ও হারুন মূসার বিরুদ্ধে বলতে লাগলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি কুশ (সুদান) দেশের এক নারীকে বিবাহ করেছিলেন বলে হারোণ ও মরিয়ম তার নিন্দা করতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মরিয়ম এবং হারোণ মোশির বিরুদ্ধে কথা বলতে শুরু করল| কারণ মোশি একজন কুশীয়া মহিলাকে বিবাহ করেছিল| তারা মনে করেছিল যে মোশির পক্ষে একজন কুশীয়া মহিলাকে বিবাহ করা ঠিক হয় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি যে কূশীয়া স্ত্রীকে বিয়ে করেছিলেন, তাঁর জন্য মরিয়ম ও হারোণ মোশির বিপরীতে কথা বলতে লাগলেন, কারণ তিনি এক কূশীয়া স্ত্রীকে বিয়ে করেছিলেন।