Numbers 12:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁবুর উপর থেকে মেঘ প্রস্থান করলো; আর দেখ, মরিয়মের হিমের মত কুষ্ঠ হয়েছে এবং হারুন মরিয়মের দিকে মুখ ফিরিয়ে দেখলেন, তিনি কুষ্ঠরোগগ্রস্তা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সেই মেঘ, তাঁবুর উপর থেকে প্রস্থান করল, মরিয়ম হিমের মতো কুষ্ঠরোগাক্রান্ত হয়ে সেখানে দাঁড়িয়েছিলেন। হারোণ তাঁর দিকে ফিরে দৃষ্টিপাত করলেন, দেখলেন তাঁর কুষ্ঠ হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাম্বুর উপর হইতে মেঘ প্রস্থান করিল; আর দেখ, মরিয়মের হিমবৎ কুষ্ঠ হইয়াছে; এবং হারোণ মরিয়মের দিকে মুখ ফিরাইলেন, আর দেখ, তিনি কুষ্ঠগ্রস্তা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাম্বুর উপর হইতে মেঘ প্রস্থান করিল; আর দেখ, মরিয়মের হিমবৎ কুষ্ঠ হইয়াছে; এবং হারোণ মরিয়মের দিকে মুখ ফিরাইলেন, আর দেখ, তিনি কুষ্ঠগ্রস্তা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই মেঘটা যখন মিলন-তাম্বু ছেড়ে উপরে উঠে গেল তখন দেখা গেল যে, মরিয়মের দেহ খারাপ চর্মরোগে বরফের মত সাদা হয়ে গেছে। হারোণ মরিয়মের দিকে ফিরে তাঁর গায়ে চর্মরোগ দেখতে পেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই মেঘটা যখন মিলন-তাম্বু ছেড়ে উপরে উঠে গেল তখন দেখা গেল যে, মরিয়মের শরীর খারাপ চর্মরোগে বরফের মত সাদা হয়ে গেছে। হারুন মরিয়মের দিকে ফিরে তাঁর গায়ে চর্মরোগ দেখতে পেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিবিরের উপর থেকে মেঘপুঞ্জ অপসৃত হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল মরিয়মের দেহ তুষারের মত সাদা হয়ে গেছে। হারোণ মরিয়মের দিকে চেয়ে দেখলেন তাঁর শ্বেতী হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পবিত্র তাঁবু থেকে মেঘ উপরে উঠলে দেখা গেল মরিয়মের চামড়া হিমের মত সাদা| হারোণ ঘুরে মরিয়মের দিকে তাকিয়ে দেখল, তার শরীরের চামড়ার রং তুষারের মতো সাদা| তার মারাত্মক চামড়ার রোগ হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁবুর উপর থেকে মেঘ সরে গেল; মরিয়মের হিমের মত কুষ্ঠ হয়েছে। যখন হারোণ মরিয়মের দিকে মুখ ফেরালেন, দেখলেন, তিনি কুষ্ঠগ্রস্তা।