Numbers 12:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন হারুন মূসাকে বললেন, হায়, আমার মালিক, আরজ করি, গুনাহ্‌র ফল আমাদেরকে দেবেন না, এই বিষয়ে আমরা নির্বোধের কাজ করেছি, এই বিষয়ে গুনাহ্‌ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি মোশিকে বললেন, “আমার প্রভু, নির্বোধের মতো করে ফেলা আমাদের পাপ, দয়া করে আমাদের বিপক্ষে ধরে রাখবেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন হারোণ মোশিকে কহিলেন, হায়, আমার প্রভু, বিনয় করি, পাপের ফল আমাদিগকে দিবেন না, এ বিষয়ে আমরা নির্ব্বোধের কর্ম্ম করিয়াছি, এ বিষয়ে পাপ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন হারোণ মোশিকে কহিলেন, হায়, আমার প্রভু, বিনয় করি, পাপের ফল আমাদিগকে দিবেন না, এই বিষয়ে আমরা নির্বোধের কর্ম করিয়াছি, এই বিষয়ে পাপ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই অবস্থা দেখে তিনি মোশিকে বললেন, “হে আমার প্রভু, আমরা বোকামি করে যে পাপ করে ফেলেছি তা আমাদের বিরুদ্ধে তুমি ধরে রেখো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই অবস্থা দেখে তিনি মূসাকে বললেন, “হে আমার প্রভু, আমরা বোকামি করে যে গুনাহ্‌ করে ফেলেছি তা আমাদের বিরুদ্ধে তুমি ধরে রেখো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তখন মোশিকে বললেন, হায়, হায়,নির্বোদের মত যে পাপকর্ম আমরা করেছি, তার প্রতিফল দয়া করে আমাদের উপর বর্তাবেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন হারোণ মোশির কাছে অনুনয় করে বলল, “মহাশয়, দয়া করুন, আমরা মুর্খের মতো যে কাজ করেছিলাম তার জন্য আমাদের ক্ষমা করুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হারোণ মোশিকে বললেন, “হায়, আমার প্রভু, অনুরোধ করি, পাপের ফল আমাদেরকে দেবেন না, এই বিষয়ে আমরা বোকার মত কাজ করেছি এবং আমরা পাপ করেছি।