Numbers 12:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা মাবুদের কাছে ক্রন্দন করে বললেন, হে আল্লাহ্, আরজ করি, একে সুস্থ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি তাই সদাপ্রভুর কাছে কেঁদে বললেন, “হে ঈশ্বর, কৃপাবশত তাকে সুস্থ করো!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি সদাপ্রভুর কাছে ক্রন্দন করিয়া কহিলেন, হে ঈশ্বর, বিনয় করি, ইহাকে সুস্থ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি সদাপ্রভুর কাছে ক্রন্দন করিয়া কহিলেন, হে ঈশ্বর, বিনয় করি, ইহাকে সুস্থ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মোশি চিৎকার করে সদাপ্রভুকে ডেকে বললেন, “হে ঈশ্বর, তুমি তাকে সুস্থ করে দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মূসা চিৎকার করে মাবুদকে ডেকে বললেন, “হে আল্লাহ্, তুমি তাকে সুস্থ করে দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তখন প্রভু পরমেশ্বরের কাছে ক্রন্দন করো বললেন, হে ঈশ্বর, দয়া করে একে সুস্থ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কারণে মোশি ঈশ্বরের কাছে প্রার্থনা করল, “ঈশ্বর, দয়া করে মরিয়মকে এই অসুস্থতা থেকে আরোগ্য করুন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং, মোশি সদাপ্রভুর কাছে কেঁদে বললেন, “হে ঈশ্বর, অনুরোধ করি, একে সুস্থ কর।”