Numbers 12:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে লোকেরা হৎসেরোৎ থেকে যাত্রা করে পারণ মরুভূমিতে শিবির স্থাপন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সেই লোকেরা হৎসেরোৎ ত্যাগ করে পারণ মরুভূমিতে গিয়ে ছাউনি স্থাপন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লোকেরা হৎসেরোৎ হইতে যাত্রা করিয়া পারণ প্রান্তরে শিবির স্থাপন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লোকেরা হৎসেরোৎ হইতে যাত্রা করিয়া পারণ প্রান্তরে শিবির স্থাপন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর ইস্রায়েলীয়েরা হৎসেরোৎ ছেড়ে পারণ মরু-এলাকায় গিয়ে তাম্বু ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর বনি-ইসরাইলরা হৎসেরোৎ ছেড়ে পারণ মরুভূমিতে গিয়ে তাম্বু ফেলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে তারা হৎসরোৎ থেকে যাত্রা করে পারাণ প্রান্তরে এসে শিবির স্থাপন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর লোকরা হৎসেরোত্‌ ত্যাগ করে পারণ মরুভূমির উদ্দেশ্যে গমন করল এবং ঐ মরুভূমিতেই শিবির স্থাপন করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে লোকেরা হৎসেরোৎ থেকে যাত্রা করে পারণ মরুপ্রান্তে শিবির স্থাপন করল।