Numbers 12:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদ হঠাৎ মূসা, হারুন ও মরিয়মকে বললেন, তোমরা তিন জন বের হয়ে জমায়েত-তাঁবুর কাছে এসো; তাঁরা তিন জন বের হয়ে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু অনতিবিলম্বে মোশি, হারোণ ও মরিয়মকে বললেন, “তোমরা তিনজনই বেরিয়ে সমাগম তাঁবুর কাছে এসো।” তাঁরা তিনজনই বেরিয়ে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভু হঠাৎ মোশি, হারোণ ও মরিয়মকে কহিলেন, তোমরা তিন জন বাহির হইয়া সমাগম-তাম্বুর নিকটে আইস; তাঁহারা তিন জন বাহির হইয়া আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভু হঠাৎ মোশি, হারোণ ও মরিয়মকে কহিলেন, তোমরা তিন জন বাহির হইয়া সমাগম-তাম্বুর নিকটে আইস; তাঁহারা তিন জন বাহির হইয়া আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হারোণ ও মরিয়মের কথা শোনামাত্র সদাপ্রভু মোশি, হারোণ ও মরিয়মকে বললেন, “তোমরা তিনজনই বের হয়ে মিলন-তাম্বুর কাছে এস।” এই কথা শুনে তাঁরা তিনজন বের হয়ে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হারুন ও মরিয়মের কথা শোনামাত্র মাবুদ মূসা, হারুন ও মরিয়মকে বললেন, “তোমরা তিনজনই বের হয়ে মিলন-তাম্বুর কাছে এস।” এই কথা শুনে তাঁরা তিনজন বের হয়ে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর হঠাৎ একদিন মোশি, হারোণ ও মরিয়মকে বললেন, তোমরা তিনজন সম্মিলন শিবিরের কাছে এস। তাঁরা তিনজন সেখানে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হঠাৎই প্রভু এলেন এবং মোশি, হারোণ এবং মরিয়মের সঙ্গে কথা বললেন| প্রভু বললেন, “তোমরা তিনজন এখন সমাগম তাঁবুতে এসো|” সুতরাং মোশি, হারোণ এবং মরিয়ম পবিত্র তাঁবুতে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু হঠাৎ মোশি, হারোণ ও মরিয়মকে বললেন, “তোমরা তিনজন বেরিয়ে সমাগম তাঁবুর কাছে এস।” তাঁরা তিনজন বেরিয়ে আসলেন।