Numbers 12:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ মেঘস্তম্ভে নেমে তাঁবুর দ্বারে দাঁড়ালেন এবং হারুন ও মরিয়মকে ডাকলেন; তাতে তাঁরা উভয়ে বের হয়ে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সদাপ্রভু এক মেঘস্তম্ভে অবতরণ করলেন; তিনি তাঁবুর প্রবেশপথে দাঁড়িয়ে হারোণ ও মরিয়মকে ডাকলেন। তাঁরা উভয়েই যখন সামনে এগিয়ে গেলেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন প্রভু মেঘস্তম্ভে নামিয়া তাম্বুর দ্বারে দাঁড়াইলেন, এবং হারোণ ও মরিয়মকে ডাকিলেন; তাহাতে তাঁহারা উভয়ে বাহির হইয়া আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন প্রভু মেঘস্তম্ভে নামিয়া তাম্বুর দ্বারে দাঁড়াইলেন, এবং হারোণ ও মরিয়মকে ডাকিলেন; তাহাতে তাঁহারা উভয়ে বাহির হইয়া আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সদাপ্রভু মেঘের থামের মধ্যে উপস্থিত থেকে নেমে আসলেন এবং মিলন-তাম্বুর দরজার কাছে দাঁড়িয়ে হারোণ ও মরিয়মকে ডাকলেন। তাঁরা দু’জন এগিয়ে আসলে পর সদাপ্রভু বললেন, “তোমরা আমার কথা শোন। তোমাদের মধ্যে কোন নবী থাকলে আমি সদাপ্রভু দর্শনের মধ্য দিয়ে নিজেকে তার কাছে প্রকাশ করি আর কথা বলি স্বপ্নের মধ্য দিয়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মাবুদ মেঘের থামের মধ্যে উপস্থিত থেকে নেমে আসলেন এবং মিলন-তাম্বুর দরজার কাছে দাঁড়িয়ে হারুন ও মরিয়মকে ডাকলেন। তাঁরা দু’জন এগিয়ে আসলে পর মাবুদ বললেন, “তোমরা আমার কথা শোন। তোমাদের মধ্যে কোন নবী থাকলে আমি মাবুদ দর্শনের মধ্য দিয়ে নিজেকে তার কাছে প্রকাশ করি আর কথা বলি স্বপ্নের মধ্য দিয়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের তখন মেঘস্তম্ভে অবতরণ করে শিবিরের দ্বারে দাঁড়ালেন এবং হারোণ ও মরিয়মকে ডাকলেন। তাঁরা দুজনে এগিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মেঘ স্তম্ভের মধ্যে নেমে এলেন এবং পবিত্র তাঁবুর প্রবেশ পথে এসে দাঁড়ালেন| প্রভু ডাকলেন, “হারোণ এবং মরিয়ম!” হারোণ এবং মরিয়ম তখন বেরিয়ে এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন প্রভু মেঘস্তম্ভে নেমে তাঁবুর প্রবেশপথে দাঁড়ালেন এবং হারোণ ও মরিয়মকে ডাকলেন; তাতে তাঁরা উভয়ে বেরিয়ে আসলেন।