Numbers 13:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা দেশ নিরীক্ষণ করতে যাদের পাঠালেন, এই ছিল সেই লোকদের নাম। আর মূসা নূনের পুত্র হোসিয়ার নাম ইউসা রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি যে ব্যক্তিদের দেশ নিরীক্ষণ করতে পাঠিয়েছিলেন, তাঁদের নামগুলি এই। (মোশি নূনের ছেলে হোশেয়ের নাম রাখলেন যিহোশূয়।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি যাঁহাদিগকে দেশ নিরীক্ষণ করিতে পাঠাইলেন, সেই লোকদের নাম এই। আর মোশি নূনের পুত্র হোশেয়ের নাম যিহোশূয় রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি যাঁহাদিগকে দেশ নিরীক্ষণ করিতে পাঠাইলেন, এই ছিল সেই লোকদের নাম। আর মোশি নূনের পুত্র হোশেয়ের নাম যিহোশূয় রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি এই লোকদেরই কনান দেশের খোঁজ-খবর নিয়ে আসবার জন্য পাঠিয়েছিলেন। তিনি নূনের ছেলে হোশেয়ের নাম দিয়েছিলেন যিহোশূয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা এই লোকদেরই কেনান দেশের খোঁজ-খবর নিয়ে আসবার জন্য পাঠিয়েছিলেন। তিনি নূনের ছেলে হোসিয়ার নাম দিয়েছিলেন ইউসা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এঁদেরই পর্যবেক্ষণ করার জন্য মোশি পাঠিয়েছিলেন। মোশি নুনের পুত্র হোশেয়ের নাম রাখলেন, যিহোশূয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি উল্লিখিত ব্যক্তিদের সেই দেশ দেখতে এবং জায়গাটি সম্বন্ধে ধারণা অর্জন করতে পাঠিয়েছিল| (মোশি নূনের পুত্র হোশেয়কে অন্য আরেকটি নামে ডাকত| মোশি তাকে যিহোশূয় বলে ডাকত|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি যাদেরকে দেশ পরীক্ষা করতে পাঠালেন, এইগুলি সেই লোকেদের নাম। আর মোশি নূনের ছেলে হোশেয়ের নাম যিহোশূয় রাখলেন।