Numbers 13:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেনান দেশ নিরীক্ষণ করতে পাঠাবার সময় মূসা তাঁদেরকে বললেন, তোমরা দক্ষিণ দিক দিয়ে এই পথে গিয়ে উঠ,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কনান নিরীক্ষণ করতে পাঠানোর সময় মোশি তাঁদের বললেন, “নেগেভের মধ্য দিয়ে উঠে পার্বত্য অঞ্চলে গমন করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কনান দেশ নিরীক্ষণ করিতে পাঠাইবার সময়ে মোশি তাঁহাদিগকে কহিলেন, তোমরা দক্ষিণদিক্ দিয়া এই পথে গিয়া উঠ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কনান দেশ নিরীক্ষণ করিতে পাঠাইবার সময়ে মোশি তাঁহাদিগকে কহিলেন, তোমরা দক্ষিণদিক দিয়া এই পথে গিয়া উঠ, পাহাড় অঞ্চলে গিয়া উঠ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কনান দেশে পাঠাবার সময় মোশি তাঁদের বলে দিলেন, “তোমরা নেগেভের মধ্য দিয়ে গিয়ে পাহাড়ী এলাকায় ঢুকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেনান দেশে পাঠাবার সময় মূসা তাঁদের বলে দিলেন, “তোমরা নেগেভের মধ্য দিয়ে গিয়ে পাহাড়ী এলাকায় ঢুকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কনান দেশ পর্যবেক্ষণ করতে পাঠাবার সময় মোশি তাঁদের বললেন, তোমরা নেগেব-এর পথ ধরে পাহাড়ী অঞ্চলে চলে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি তাদের কনান দেশ অনুসন্ধান করতে পাঠিয়ে বলেছিল, “প্রথমে নেগেভের মধ্য দিয়ে যাও এবং তারপরে পাহাড়ী দেশে ঢুকে পড়ো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কনান দেশ পরীক্ষা করতে পাঠাবার দিনের মোশি তাদেরকে বললেন, নেগেভ থেকে চলে যাও এবং পাহাড়ী অঞ্চলে গিয়ে ওঠ।