Numbers 13:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তারা যে দেশে বাস করে সেই দেশ কেমন, ভাল বা মন্দ; ও যেসব নগরে বাস করে, সেসব কি রকম; তারা কি তাঁবুতে বা দুর্গে বাস করে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোন ধরনের ভূমিতে তারা বসবাস করে? তা কী ভালো না মন্দ? কোন ধরনের নগরে তাদের নিবাস? সেগুলি প্রাচীর বিহীন না সুরক্ষিত?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তাহারা যে দেশে বাস করে সে দেশ কেমন, ভাল কি মন্দ; ও যে সকল নগরে বাস করে, সে সকল কি প্রকার; তাহারা তাম্বুতে কি গড়ে, কিসে বাস করে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তাহারা যে দেশে বাস করে সেই দেশ কেমন, ভাল কি মন্দ; ও যে সকল নগরে বাস করে, সেই সকল কি প্রকার; তাহারা তাম্বুতে কি গড়ে, কিসে বাস করে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কি রকম দেশে তারা বাস করে এবং সেটা ভাল, না মন্দ। যে সব শহরে তারা বাস করে সেগুলো কি দেয়াল ছাড়া, না দেয়াল ঘেরা?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কি রকম দেশে তারা বাস করে এবং সেটা ভাল, না মন্দ। যে সব শহরে তারা বাস করে সেগুলো কি দেয়াল ছাড়া, না দেয়াল ঘেরা?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যে দেশে বাস করে সে দেশ ভাল কি মন্দ। যে সব নগরে তারা থাকে সেগুলি কি রকম, অরক্ষিত কিম্বা সুরক্ষিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা যেখানে বসবাস করছে সেই জায়গাটি সম্বন্ধে জানো| সেখানকার জমি কি ভালো না খারাপ? কি ধরণের শহরে তারা বাস করে? তাদের সুরক্ষার জন্য কি শহরে কোনো প্রাচীর আছে? শহরগুলো কি মজবুতভাবে সুরক্ষিত?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং তারা যে দেশে বাস করে সে দেশ কেমন, ভাল কি মন্দ? যে সব শহরে বাস করে, সেগুলি কি রকম? তারা কি শিবির পছন্দ করে নাকি শক্তিশালী শহর?