Numbers 13:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং ভূমি কি রকম, উর্বর বা অনুর্বর, তাতে গাছ আছে কি নেই। আর তোমরা সাহসী হয়ে সেই দেশের কিছু ফল সঙ্গে করে এনো। তখন আঙ্গুর ফল পাকবার সময় হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মাটিই বা কী রকম? উর্বর না সাধারণ? বৃক্ষসমন্বিত না বৃক্ষবিহীন? আপ্রাণ চেষ্টা কোরো, সেই দেশের কিছু ফল নিয়ে আসতে।” (তখন আঙুর পাকার সময় ছিল।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং ভূমি কি প্রকার, সতেজ কি নিস্তেজ, তাহাতে বৃক্ষ আছে কি না। আর তোমরা সাহসী হইয়া সেই দেশের কিছু ফল সঙ্গে করিয়া আনিও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং ভূমি কি প্রকার, উর্বর কি অনুর্বর, তাহাতে বৃক্ষ আছে কি না। আর তোমরা সাহসী হইয়া সেই দেশের কিছু ফল সঙ্গে করিয়া আনিও। তখন আশুপক্ব দ্রাক্ষাফলের সময় ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানকার মাটিতে কি ভাল ফসল জন্মায়, না জন্মায় না? সেখানে গাছপালা আছে, না নেই? সেখানকার কিছু ফল নিয়ে আসবার জন্য তোমরা খুব চেষ্টা করবে।” সেই সময় আংগুর তোলা মাত্র শুরু হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানকার মাটিতে কি ভাল ফসল জন্মায়, না জন্মায় না? সেখানে গাছপালা আছে, না নেই? সেখানকার কিছু ফল নিয়ে আসবার জন্য তোমরা খুব চেষ্টা করবে।” সেই সময় আংগুর তোলা মাত্র শুরু হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেশটা উর্বর না অনুর্বর, সেখানে গাছপালা আছে কি নেই। তোমরা সাহস করে সেই দেশের ফল কিছু সঙ্গে নিয়ে আসবে। সেই সময় আঙুর পাকার মরসুম ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবং দেশটির সম্পর্কে অন্যান্য বিষয়ও জেনে নাও–যেমন সেখানকার জমি উর্বর না অনুর্বর। সেখানে গাছ আছে কি না। এছাড়াও সেই জায়গা থেকে ফিরে আসার সময় সেখান থেকে কিছু ফল নিয়ে আসার চেষ্টা করো|” (এটা ছিল সেই সময় যখন গাছে প্রথম দ্রাক্ষা পাকে|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানকার জমি কেমন দেখ, ফসল চাষের জন্য উর্বর কিনা এবং সেখানে গাছ আছে কি না। আর তোমরা সাহসী হও এবং সেই দেশের কিছু ফল সঙ্গে করে এনো। তখন প্রথম আঙ্গুর পাকার দিন ছিল।