Numbers 13:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা যাত্রা করে সীন মরুভূমি থেকে হমাতের প্রবেশ স্থানে অবস্থিত রহোব পর্যন্ত সমস্ত দেশ পর্যবক্ষেণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তাঁরা উঠে গেলেন এবং সীন মরুভূমি থেকে রহোব পর্যন্ত, লেবো-হমাৎ অভিমুখে ভ্রমণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আশুপক্ক দ্রাক্ষাফলের সময় ছিল। তাঁহারা যাত্রা করিয়া সীন প্রান্তর অবধি হমাতের প্রবেশ স্থানে স্থিত রহোব পর্য্যন্ত সমস্ত দেশ নিরীক্ষণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা যাত্রা করিয়া সীন প্রান্তর অবধি হমাতের প্রবেশ স্থানে স্থিত রহোব পর্যন্ত সমস্ত দেশ নিরীক্ষণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তারা গিয়ে সীন মরু-এলাকা থেকে শুরু করে হমাতের দিকে রহোব পর্যন্ত দেশটার খোঁজ-খবর নিয়ে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তারা গিয়ে সীন মরুভূমি থেকে শুরু করে হামার দিকে রহোব পর্যন্ত দেশটার খোঁজ-খবর নিয়ে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা তখন সীন প্রান্তর থেকে হমাত-এর গিরিসঙ্কটে রহোব পর্যন্ত সমগ্র দেশ পর্যবেক্ষণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং তারা সেই দেশ অনুসন্ধান করতে চলে গেল| তারা সীন মরুভূমি থেকে রহোব এবং লেবো হমাত পর্যন্ত জায়গা অনুসন্ধান করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা যাত্রা করে সীন মরুভূমি থেকে লেব-হমাতের কাছে রহোব পর্যন্ত সমস্ত দেশ পরীক্ষা করলেন।