Numbers 13:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বিশেষত দক্ষিণ দিক দিয়ে উঠে গিয়ে হেবরনে উপস্থিত হলেন; সেই স্থানে অহীমান, শেশয় ও তল্ময় নামে অনাকের তিনটি সন্তান ছিল। মিসর দেশের সোয়ন নগর গড়ে উঠবার সাত বছর আগে হেবরন নগর গড়ে উঠেছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা নেগেভ হয়ে নিরীক্ষণ করে হিব্রোণে এলেন। সেখানে অহীমান, শেশয়, ও তল্ময় নামবিশিষ্ট, অনাকের তিনজন উত্তরাধিকারী বসবাস করত। (মিশরে সোয়ন নির্মিত হওয়ার সাত বছর আগে হিব্রোণ নির্মিত হয়েছিল।)
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিশেষতঃ দক্ষিণদিক্ দিয়া উঠিয়া গেলেন, ও হিব্রোণে উপস্থিত হইলেন; সেই স্থানে অহীমান, শেশয় ও তল্ময়, অনাকের এই তিন সন্তান ছিল। মিসরস্থ সোয়নের পত্তনের সাত বৎসর পূর্ব্বে হিব্রোণের পত্তন হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিশেষতঃ দক্ষিণদিক দিয়া উঠিয়া গেলেন, ও হিব্রোণে উপস্থিত হইলেন; সেই স্থানে অহীমান, শেশয় ও তল্ময়, অনাকের এই তিন সন্তান ছিল। মিসরস্থ সোয়নের পত্তনের সাত বৎসর পূর্বে হিব্রোণের পত্তন হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা নেগেভের মধ্য দিয়ে গিয়ে হিব্রোণ শহরে উপস্থিত হলেন। হিব্রোণ শহরটা গড়ে উঠেছিল মিসরের সোয়ন শহর গড়ে উঠবার সাত বছর আগে। সেখানে অনাকের বংশের অহীমান, শেশয় ও তল্ময় নামে তিনজন লোক ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা নেগেভের মধ্য দিয়ে গিয়ে হেবরন শহরে উপস্থিত হলেন। হেবরন শহরটা গড়ে উঠেছিল মিসরের সোয়ন শহর গড়ে উঠবার সাত বছর আগে। সেখানে অনাকের বংশের অহীমান, শেশয় ও তল্ময় নামে তিনজন লোক ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা নেগেব-এর মধ্য দিয়ে হিব্রোণে উপস্থিত হলেন, সেখানে তখন অহিমান, শেশয় ও তলময় নামে অনাকী দৈত্যদের তিন বংশধর বাস করত। মিশরের সোয়ান নগর প্রতিষ্ঠিত হওয়ার সাত বছর আগে হিব্রোণ নগর নির্মিত হয়েছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা নেগেভের মধ্য দিয়ে দেশে প্রবেশ করে হিব্রোণে গেল| (মিশরের সোয়ন শহর তৈরীর সাত বছর আগে হিব্রোণ শহর তৈরী হয়েছিল|) অহীমান, শেশয় এবং তল্ময় ওখানে বাস করতেন| তারা ছিলেন অনাকের উত্তরপুরুষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা নেগেভ থেকে চলে গিয়ে হিব্রোণে উপস্থিত হলেন। সেখানে অহীমান, শেশয় ও তল্ময়, অনাকের এই তিন সন্তান ছিল। মিশরের সোয়নের গড়ে উঠার সাত বছর আগে হিব্রোণ গড়ে ওঠে।