Numbers 13:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা ইষ্কোল উপত্যকাতে উপস্থিত হয়ে সেই স্থানে একগুচ্ছ ফলযুক্ত আঙ্গুর লতার একটি ডাল কেটে তা লাঠিতে ঝুলিয়ে দু’জন বহন করলেন এবং তাঁরা কতকগুলো ডালিম ও ডুমুর ফলও সঙ্গে আনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তাঁরা ইষ্কোল উপত্যকায় উপস্থিত হলেন, তাঁরা দ্রাক্ষার গুচ্ছ সমন্বিত একটি শাখা কাটলেন। দুজন ব্যক্তি, একটি দণ্ডের দ্বারা সেই দ্রাক্ষাগুচ্ছ এবং কিছু বেদানা ও ডুমুর বহন করে আনলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা ইষ্কোল উপত্যকাতে উপস্থিত হইয়া সে স্থানে এক থলুয়া ফলযুক্ত দ্রাক্ষালতার এক শাখা কাটিয়া তাহা দণ্ডে করিয়া দুই জন বহিলেন, এবং তাঁহারা কতকগুলি দাড়িম ও ডুমুরফলও সঙ্গে আনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা ইষ্কোল উপত্যকাতে উপস্থিত হইয়া সেই স্থানে এক থলুয়া ফলযুক্ত দ্রাক্ষালতার এক শাখা কাটিয়া তাহা দণ্ডে করিয়া দুই জন বহিলেন; এবং তাঁহারা কতকগুলি ডালিম ও ডুমুর ফলও সঙ্গে আনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নেতারা ইষ্কোল উপত্যকাতে গিয়ে এক থোকা আংগুর সুদ্ধ একটা ডাল কেটে নিলেন। তাঁদের মধ্যে দু’জন সেটা লাঠিতে ঝুলিয়ে বয়ে নিয়ে এসেছিলেন। এছাড়া তাঁরা কিছু ডালিম আর ডুমুরও নিয়ে এসেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নেতারা ইষ্কোল উপত্যকাতে গিয়ে এক থোকা আংগুর সুদ্ধ একটা ডাল কেটে নিলেন। তাঁদের মধ্যে দু’জন সেটা লাঠিতে ঝুলিয়ে বয়ে নিয়ে এসেছিলেন। এছাড়া তাঁরা কিছু ডালিম আর ডুমুরও নিয়ে এসেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিব্রোণ থেকে তাঁরা এশকোল উপত্যকায় গেলেন। সেখানকার এক গোছা আঙুরসমেত আঙুরলতার একটি শাখা কেটে একটি লাঠিতে করে দুই জনে বয়ে নিয়ে চললেন। সেইসঙ্গে কিছু ডালিম ও ডুমুরও তাঁরা নিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তারা ইষ্কোল উপত্যকায় গিয়ে সেখানে একটি দ্রাক্ষা গাছের শাখা কাটল| শাখাটিতে এক থোকা দ্রাক্ষা ছিল| তারা সেই শাখাটিকে একটি খুঁটির মাঝখানে রেখে দুজন মিলে সেই খুঁটি বহন করল| এছাড়াও তারা ডালিম ফল এবং ডুমুরও নিয়ে এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তাঁরা ইষ্কোল উপত্যকাতে পৌঁছালেন, তাঁরা সেখানে এক গোছা আঙ্গুরের একটি শাখা কাটলেন। তাঁরা সেটা একটি লাঠিতে করে দুজন বহন করলেন। তাঁরা কতকগুলি ডালিম ও ডুমুরফলও সঙ্গে করে আনলেন।