Numbers 13:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই দেখুন, তার ফল। যা হোক, সেই দেশবাসীরা বলবান ও সেখানকার সমস্ত নগর প্রাচীরবেষ্টিত ও অনেক বড় এবং সেই স্থানে আমরা অনাকের সন্তানদেরকেও দেখেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যারা সেখানে বসবাস করে, তারা বলিষ্ঠ, তাদের নগরগুলি সুরক্ষিত এবং বড়ো বড়ো। আমরা সেখানে অনাকের উত্তরসূরীদেরও দেখেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই দেখুন, তাহার ফল। যাহা হউক, তদ্দেশনিবাসী লোকেরা বলবান্, ও তথাকার নগর সকল প্রাচীরবেষ্টিত ও অতি বৃহৎ; এবং সে স্থানে আমরা অনাকের সন্তানগণকেও দেখিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহা হউক, তদ্দেশ-নিবাসী লোকেরা বলবান, ও তথাকার নগর সকল প্রাচীরবেষ্টিত ও অতি বৃহৎ; এবং সেই স্থানে আমরা অনাকের সন্তানগণকেও দেখিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যারা সেখানে বাস করে তাদের গায়ে শক্তি বেশী এবং তাদের শহরগুলোও বেশ বড় বড় আর দেয়াল দিয়ে ঘেরা। অনাকের বংশের লোকদেরও আমরা সেখানে দেখেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু যারা সেখানে বাস করে তাদের গায়ে শক্তি বেশী এবং তাদের শহরগুলোও বেশ বড় বড় আর দেয়াল দিয়ে ঘেরা। অনাকের বংশের লোকদেরও আমরা সেখানে দেখেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সেই দেশের অধিবাসীরা বলবান এবং সেখানকার নগরগুলিও প্রাচীর ঘেরা ও বিরাট। সেখানে আমরা অনাকী দৈত্যদের বংশধরদের দেখেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ওখানে যারা বসবাস করে তারা খুবই শক্তিশালী| শহরগুলো খুবই বড়ো| খুবই মজবুতভাবে সেগুলি সুরক্ষিত| এমনকি আমরা সেখানে অনাকের কয়েকজন লোককে দেখেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাই হোক, সেখানকার লোকেরা যারা তাদের বাড়ি তৈরী করে, তারা বলবান ও সেখানকার শহরগুলি দেওয়ালে ঘেরা ও খুব বড়। সেখানে আমরা অনাকের সন্তানদেরকেও দেখেছি।