Numbers 13:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মাবুদের হুকুম অনুসারে মূসা পারণ মরুভূমি থেকে তাঁদের প্রেরণ করলেন। তাঁরা সকলে বনি-ইসরাইলদের নেতা ছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব মোশি সদাপ্রভুর আদেশ অনুসারে, তাদের পারণ প্রান্তর থেকে পাঠালেন। তাঁরা প্রত্যেকেই ইস্রায়েলীদের নেতা ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সদাপ্রভুর আজ্ঞানুসারে মোশি পারণ প্রান্তর হইতে তাঁহাদিগকে প্রেরণ করিলেন; তাঁহারা সকলে ইস্রায়েল-সন্তানগণের অধ্যক্ষ ছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সদাপ্রভুর আজ্ঞানুসারে মোশি পারণ প্রান্তর হইতে তাঁহাদিগকে প্রেরণ করিলেন। তাঁহারা সকলে ইস্রায়েল-সন্তানগণের অধ্যক্ষ ছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর আদেশ পেয়ে মোশি তা-ই করলেন। তিনি পারণ মরু-এলাকা থেকে যাঁদের পাঠিয়ে দিলেন তাঁরা সকলেই ছিলেন ইস্রায়েলীয়দের নেতা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের হুকুম পেয়ে মূসা তা-ই করলেন। তিনি পারণ মরুভূমি থেকে যাঁদের পাঠিয়ে দিলেন তাঁরা সকলেই ছিলেন বনি-ইসরাইলদের নেতা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী মোশি পারাণ প্রান্তর থেকে কিছু লোককে পাঠিয়ে দিলেন। এঁরা সকলেই ছিলেন ইসরায়েলীদের নেতৃস্থানীয় ব্যক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং পারণ মরুভূমিতে বাস করার সময় মোশি প্রভুর আদেশ অনুসারে ইস্রায়েলের এই সব নেতাদের পাঠিয়ে দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর আদেশ অনুসারে মোশি পারণ মরুভূমি থেকে তাদেরকে পাঠালেন। তাঁরা সবাই ইস্রায়েল সন্তানদের শাসনকর্ত্তা ছিলেন।