Numbers 14:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সমস্ত মণ্ডলী সেই দু’জনকে পাথরের আঘাতে হত্যা করতে বললো। তখন জমায়েত-তাঁবুতে মাবুদের মহিমা সমস্ত বনি-ইসরাইলের প্রত্যক্ষ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমগ্র জনতা কিন্তু তাঁদের প্রস্তরাঘাত করার কথা বলল। তখন ইস্রায়েলীদের সবার সামনে, সদাপ্রভুর মহিমা, সমাগম তাঁবুতে প্রত্যক্ষ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সমস্ত মণ্ডলী সেই দুই জনকে প্রস্তরাঘাতে বধ করিতে বলিল। তখন সমাগম-তাম্বুতে সদাপ্রভুর প্রতাপ সমস্ত ইস্রায়েল-সন্তানের প্রত্যক্ষ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সমস্ত মণ্ডলী সেই দুই জনকে প্রস্তরাঘাতে বধ করিতে বলিল। তখন সমাগম-তাম্বুতে সদাপ্রভুর প্রতাপ সমস্ত ইস্রায়েল-সন্তানের প্রত্যক্ষ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু দলের সবাই যিহোশুয় ও কালেবকে পাথর ছুঁড়ে মেরে ফেলবার কথা বলতে লাগল। তখন মিলন-তাম্বু থেকে সমস্ত ইস্রায়েলীয়দের সামনে সদাপ্রভুর মহিমা দেখা দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু দলের সবাই ইউসা ও কালুতকে পাথর ছুঁড়ে হত্যা করবার কথা বলতে লাগল। তখন মিলন-তাম্বু থেকে সমস্ত বনি-ইসরাইলদের সামনে মাবুদের মহিমা দেখা দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সমগ্র জনতা তাঁদের পাথর ছুঁড়ে মেরে ফেলতে উদ্যত হল। এমন সময় তাঁদের সকলের সামনে হঠাৎ সম্মিলন শিবিরে প্রভু পরমেশ্বরের প্রতাপ দৃশ্যমান হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সকলেই যখন যিহোশূয় এবং কালেবকে পাথর দিয়ে হত্যা করার কথা বলছিল, সেই সময় সমাগম তাঁবুর ওপরে তখনই প্রভুর মহিমা প্রকাশিত হল এবং সকলেই সেটা দেখতে পেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সমস্ত মণ্ডলী সেই দুজনকে পাথরের আঘাতে হত্যা করতে বলল। তখন সমাগম তাঁবুতে সমস্ত ইস্রায়েলের লোকেদের মধ্যে সদাপ্রভুর মহিমা প্রকাশিত হল।