Numbers 14:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে মূসা মাবুদকে বললেন, তা করলে মিসরীয়েরা তা শুনবে, কেননা তাদেরই মধ্য থেকে তুমি তোমার শক্তি দ্বারা এই লোকদের বের করে এনেছ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি সদাপ্রভুকে বললেন, “যখন মিশরীয়রা এই কথা শুনতে পাবে! তোমরা শক্তিবলে এই লোকদেরকে, তুমি তাদের মধ্য থেকে বের করে নিয়ে এসেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে মোশি সদাপ্রভুকে কহিলেন, তাহা করিলে মিস্রীয়েরা তাহা শুনিবে, কেননা তাহাদেরই মধ্য হইতে তুমি আপন শক্তি দ্বারা এই লোকদিগকে আনিয়াছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে মোশি সদাপ্রভুকে কহিলেন, তাহা করিলে মিসরীয়েরা তাহা শুনিবে, কেননা তাহাদেরই মধ্য হইতে তুমি আপন শক্তি দ্বারা এই লোকদিগকে আনিয়াছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে মোশি সদাপ্রভুকে বললেন, “তা যদি কর তবে কথাটা মিসরীয়দের কানে যাবে। তাদের মধ্য থেকেই তো তুমি তোমার নিজের ক্ষমতায় এই সব লোকদের নিয়ে এসেছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে মূসা মাবুদকে বললেন, “তা যদি কর তবে কথাটা মিসরীয়দের কানে যাবে। তাদের মধ্য থেকেই তো তুমি তোমার নিজের শক্তিতে এই সব লোকদের নিয়ে এসেছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন মোশি প্রভু পরমেশ্বরকে বললেন, প্রভু তুমি এমন কাজ করলে মিশরীরা সে কথা শুনতে পাবে। তুমিই তো নিজ পরাক্রমে তাদের কবল থেকে এদের উদ্ধার করে এনেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন মোশি প্রভুকে বলল, “আপনি যদি তা করেন তবে, মিশরীয়রা সে সম্পর্কে জানতে পারবে| তারা জানে যে আপনার লোকদের মিশর থেকে বার করে আনার সময় আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে মোশি সদাপ্রভুকে বললেন, “সেটা করলে মিশরীয়েরা তা শুনবে, কারণ তাদেরই মধ্যে থেকে তুমি নিজের শক্তি দিয়ে এই লোকেদেরকে এনেছ।