Numbers 14:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বলবে, মাবুদ এই লোকদেরকে যে দেশ দিতে শপথ করেছিলেন, সেই দেশে তাদেরকে প্রবেশ করাতে অপারগ হলেন; এজন্য মরুভূমিতে তাদেরকে সংহার করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘সদাপ্রভু শপথ করে যে দেশ এই জাতিকে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন, তা দিতে সক্ষম হলেন না, তাই তিনি প্রান্তরে তাদের বধ করলেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু এই লোকদিগকে যে দেশ দিতে শপথ করিয়াছিলেন, সেই দেশে তাহাদিগকে প্রবেশ করাইতে অপারক হইলেন; এই জন্য প্রান্তরে তাহাদিগকে সংহার করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা বলিবে, সদাপ্রভু এই লোকদিগকে যে দেশ দিতে শপথ করিয়াছিলেন, সেই দেশে তাহাদিগকে প্রবেশ করাইতে অপারগ হইলেন; এই জন্য প্রান্তরে তাহাদিগকে সংহার করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু ঐ লোকদের কাছে যে দেশ দেবার শপথ করেছিলেন সেখানে নিয়ে যাবার ক্ষমতা নেই বলেই তিনি মরু-এলাকাতে তাদের মেরে ফেলেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ ঐ লোকদের কাছে যে দেশ দেবার কসম খেয়েছিলেন সেখানে নিয়ে যাবার ক্ষমতা নেই বলেই তিনি মরুভূমিতে তাদের মেরে ফেলেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর এই লোকদের যে দেশ দেওয়ার শপথ করেছিলেন, সেই দেশে এদের নিয়ে যেতে পারলেন না বলেই প্রান্তরে এদের বিনাশ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘প্রভু এই সব লোকদের এই দেশে আনতে সক্ষম হন নি, যার সম্বন্ধে তিনি তাদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন| এই কারণেই প্রভু তাদের মরুভূমিতে হত্যা করেছেন|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
‘সদাপ্রভু এই লোকেদেরকে যে দেশ দিতে শপথ করেছিলেন, সেই দেশে তাদেরকে দিতে পারেননি; এই জন্য মরুপ্রান্তে তাদেরকে হত্যা করলেন’।