Numbers 14:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আরজ করি, তোমার অটল মহব্বতের মহত্ত্ব অনুসারে এবং মিসর দেশ থেকে এই পর্যন্ত এই লোকদেরকে যেমন মাফ করে আসছো, সেই অনুসারে এই লোকদের অপরাধ মাফ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার মহান প্রেমবশত লোকেদের পাপ মার্জনা করো, ঠিক যে রকম ভাবে, মিশর পরিত্যাগ করার সময় থেকে, এ পর্যন্ত তাদের মার্জনা করে এসেছ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিনয় করি, তোমার দয়ার মহত্ত্বানুসারে, এবং মিসর দেশ হইতে এ পর্য্যন্ত এই লোকদিগকে যেমন ক্ষমা করিয়া আসিতেছ, তদনুসারে এই লোকদের অপরাধ ক্ষমা কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিনয় করি, তোমার দয়ার মহত্ত্বানুসারে, এবং মিসর দেশ হইতে এই পর্যন্ত এই লোকদিগকে যেমন ক্ষমা করিয়া আসিতেছ, তদনুসারে এই লোকদের অপরাধ ক্ষমা কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসর দেশ ছেড়ে আসবার সময় থেকে এই পর্যন্ত তুমি যেমন তাদের ক্ষমা করে আসছ তেমনি তোমার সেই অটল ভালবাসার সংগে মিল রেখে তুমি এই লোকদের অন্যায় ক্ষমা কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসর দেশ ছেড়ে আসবার সময় থেকে এই পর্যন্ত তুমি যেমন তাদের মাফ করে আসছ তেমনি তোমার সেই অটল মহব্বতের সংগে মিল রেখে তুমি এই লোকদের অন্যায় মাফ কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিনতি করি, মিশর থেকে আরম্ভ করে এ পর্যন্ত তুমি এই লোকদের যে ভাবে সহ্য করে এসেছ, সেইভাবেই তোমরা অবিচল প্রেমের মাহাত্ম্যে এদের অপরাধ ক্ষমা কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই এখন আপনি এইসব লোকদের আপনার মহৎ‌‌ ভালোবাসা দেখান| তাদের পাপকে ক্ষমা করে দিন| মিশক ত্যাগ করার পর থেকে এখন পর্যন্ত আপনি তাদের যেভাবে ক্ষমা করে এসেছেন সেই ভাবেই এখনও আপনি তাদের ক্ষমা করে দিন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অনুরোধ করি, তোমার দয়ার মহত্ত্ব অনুসারে এবং মিশর দেশ থেকে এ পর্যন্ত এই লোকেদেরকে যেমন ক্ষমা কর, সেইমত এই লোকেদের অপরাধ ক্ষমা কর।”