Numbers 14:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সত্যিই আমি জীবন্ত এবং সমস্ত দুনিয়া মাবুদের প্রতাপে পরিপূর্ণ হবে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা সত্ত্বেও, আমার জীবনের দিব্য এবং সমস্ত পৃথিবী সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সত্যই আমি জীবন্ত, এবং সমস্ত পৃথিবী সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সত্যই আমি জীবন্ত, এবং সমস্ত পৃথিবী সদাপ্রভুর প্রতাপে পরিপূর্ণ হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমি বেঁচে আছি এই কথা যেমন সত্যি এবং সারা দুনিয়া আমার মহিমায় পরিপূর্ণ এই কথা যেমন সত্যি তেমনই সত্যি যে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমি বেঁচে আছি এই কথা যেমন সত্যি এবং সারা দুনিয়া আমার মহিমায় পরিপূর্ণ এই কথা যেমন সত্যি তেমনই সত্যি যে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার জাগ্রত সত্তা যেমন সত্য, এ বিশ্ব সংসার আমার মহিমায় পরিপূর্ণ- একথা যেমন সত্য তেমনি সত্য হবে আমার এ কথা-
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি তোমাকে সত্য কথাই বলছি, আমি যেমন নিশ্চিতভাবেই বেঁচে আছি এবং আমার মহিমায় যেমন সারা পৃথিবী নিশ্চিতভাবেই পরিপূর্ণ, তেমনি নিশ্চয়তার সঙ্গেই আমি তোমার কাছে শপথ করছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সত্যিই আমি জীবন্ত এবং সমস্ত পৃথিবী সদাপ্রভুর মহিমায় পরিপূর্ণ হবে,