Numbers 14:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যত লোক আমার মহিমা এবং মিসরে ও মরুভূমিতে কৃত আমার চিহ্ন-কাজগুলো দেখেছে, তবুও এই দশবার আমার পরীক্ষা করেছে ও আমার কথায় মনোযোগ দেয় নি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যত লোক আমার প্রতাপ এবং মিশরে ও প্রান্তরে আমার সাধিত অলৌকিক কাজগুলি প্রত্যক্ষ করেছে, কিন্তু আমাকে অমান্য করে দশবার আমার পরীক্ষা করেছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাই যত লোক আমার প্রতাপ এবং মিসরে ও প্রান্তরে কৃত আমার চিহ্ন-কার্য্যসমূহ দেখিয়াছে, তথাচ এই দশ বার আমার পরীক্ষা করিয়াছে ও আমার রব মনোযোগ করে নাই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাই যত লোক আমার প্রতাপ এবং মিসরে ও প্রান্তরে কৃত আমার চিহ্ন-কার্যসমূহ দেখিয়াছে, তথাচ এই দশ বার আমার পরীক্ষা করিয়াছে ও আমার রবে মনোযোগ করে নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই লোকদের একজনও সেই দেশ দেখতে পাবে না, যে দেশ দেব বলে আমি তাদের পূর্বপুরুষদের কাছে শপথ করেছিলাম। এর কারণ হল, এই লোকেরা আমার মহিমা এবং মিসরে আর মরু-এলাকায় দেখানো আমার আশ্চর্য চিহ্নগুলো দেখেও আমাকে অগ্রাহ্য করেছে এবং দশ দশবার আমার পরীক্ষা করেছে। যারা আমাকে তুচ্ছ করেছে তারা কেউই সেই দেশ দেখতে পাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই লোকদের একজনও সেই দেশ দেখতে পাবে না, যে দেশ দেব বলে আমি তাদের পূর্বপুরুষদের কাছে কসম খেয়েছিলাম। এর কারণ হল, এই লোকেরা আমার মহিমা এবং মিসরে আর মরুভূমিতে দেখানো আমার অলৌকিক চিহ্ন-কাজগুলো দেখেও আমাকে অগ্রাহ্য করেছে এবং দশ দশবার আমার পরীক্ষা করেছে। যারা আমাকে তুচ্ছ করেছে তারা কেউই সেই দেশ দেখতে পাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই লোকেরা কেউ সেই প্রতিশ্রুত দেশে প্রবেশ করতে পারবে না। এরা মিশরে ও মরুপ্রান্তরে আমার অলৌকিক প্রতাপ ও পরাক্রম দেখেও বার বার আমার ধৈর্যের পরীক্ষা করেছে, আমার কথা গ্রাহ্যই করে নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশর থেকে আমি যাদের নিয়ে এসেছিলাম, তাদের কেউই কনান দেশ দেখতে পাবে না| কারণ ঐসব লোকই আমার মহিমা এবং মিশরে ও মরুভূমিতে আমি যে সব অলৌকিক কাজ করেছিলাম সেগুলো দেখেছিল| কিন্তু তাও তারা আমাকে অমান্য করেছে এবং আমাকে এই নিয়ে দশবার পরীক্ষা করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই যত লোক আমার মহিমা এবং মিশরে ও মরুপ্রান্তে করা আমার সমস্ত চিহ্ন কাজ দেখেছে, তবুও এই দশ বার আমার পরীক্ষা করেছে ও আমার কথা শোনেনি;