Numbers 14:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পক্ষান্তারে আমালেকীয়েরা ও কেনানীয়েরা এখন উপত্যকাতে রয়েছে; আগামীকাল তোমরা ফিরে লোহিত সাগরের পথ দিয়ে মরুভূমিতে গমন কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু উপত্যকাসমূহে অমালেকীয় ও কনানীয়েরা বসতি করে, সেইজন্য আগামীকাল বিপরীতমুখী হও এবং লোহিত সাগরের পথ দিয়ে প্রান্তরের অভিমুখে যাত্রারম্ভ করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরন্তু অমালেকীয়েরা ও কনানীয়েরা তলভূমিতে রহিয়াছে; কল্য তোমরা ফিরিয়া সূফসাগরের পথ দিয়া প্রান্তরে গমন কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরন্তু অমালেকীয়েরা ও কনানীয়েরা তলভূমিতে রহিয়াছে; কল্য তোমরা ফিরিয়া সূফ-সাগরের পথ দিয়া প্রান্তরে গমন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সব উপত্যকায় এখন অমালেকীয় ও কনানীয়েরা বাস করছে। তোমরা আগামী কাল পিছন ফিরে আকাবা উপসাগরের রাস্তা ধরে মরু-এলাকার দিকে যাত্রা করবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সব উপত্যকায় এখন আমালেকীয় ও কেনানীয়রা বাস করছে। তোমরা আগামী কাল পিছন ফিরে আকাবা উপসাগরের রাস্তা ধরে মরুভূমির দিকে যাত্রা করবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অমালেকী ও কনানী জাতির লোকেরা যেহেতু এই উপত্যকায় রয়েছে সেই হেতু আগামী কাল তোমরা লোহিত সাগরের পথ ধরে আকাবা মরু প্রান্তরের দিকে ফিরে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অমালেকীয়রা এবং কনানীয়রা উপত্যকায় বাস করছে| সুতরাং আগামীকাল তুমি অবশ্যই এই জায়গা ত্যাগ করবে| সূফ সাগরে যাওয়ার পথ ধরে তুমি মরুভূমিতে ফিরে যাও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
(অমালেকীয়েরা ও কনানীয়েরা উপত্যকায় বাস করছে।) কাল তোমরা ফিরে সূফসাগরের পথ দিয়ে মরুপ্রান্তে যাও।”