Numbers 14:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার বিরুদ্ধে বচসাকারী এই দুষ্ট মণ্ডলীর ভার আমি কতকাল সহ্য করবো? বনি-ইসরাইল আমার বিরুদ্ধে যে যে কটু-বাক্য বলে তা আমি শুনেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কত কাল এই দুষ্ট জনতা আমার বিপক্ষে বচসা করবে? আমি বচসাকারী এই সমস্ত ইস্রায়েলীদের অভিযোগ শুনেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রতিকূলে বচসাকারী এই দুষ্ট মণ্ডলীর ভার আমি কত কাল সহ্য করিব? ইস্রায়েল-সন্তানগণ আমার প্রতিকূলে যে যে বচসা করে, তাহা আমি শুনিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রতিকূলে বচসাকারী এই দুষ্ট মণ্ডলীর ভার আমি কতকাল সহ্য করিব? ইস্রায়েল-সন্তানগণ আমার প্রতিকূলে যে যে বচসা করে, তাহা আমি শুনিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আর কতকাল এই দুষ্ট জাতি আমার বিরুদ্ধে বক্‌বক্‌ করবে? তাদের বক্‌বক্‌ করা আমি শুনেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আর কতকাল এই দুষ্ট জাতি আমার বিরুদ্ধে বক্‌বক্‌ করবে? তাদের বক্‌বক্‌ করা আমি শুনেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর কত কাল আমার বিরুদ্ধে এই দুষ্ট প্রকৃতির লোকদের বিক্ষোভ আমি সহ্য করব? আমার বিরুদ্ধে ইসরায়েলীদের অসন্তোষের কথা আমি শুনেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই সব দুষ্ট লোকরা আর কতদিন ধরে আমার বিরুদ্ধে অভিযোগ করবে? আমি তাদের অভিযোগ ও অসন্তোষ শুনেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আমার বিরুদ্ধে মন্দ মণ্ডলীর আমি আর কতকাল সহ্য করব যারা আমার সমালোচনা করে? ইস্রায়েল সন্তানরা আমার বিরুদ্ধে যে যে অভিযোগ করে, তা আমি শুনেছি।