Numbers 14:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাদেরকে বল, মাবুদ বলেন, আমি জীবন্ত, আমার কর্ণগোচরে তোমরা যা বলেছ, তা-ই আমি তোমাদের প্রতি করবো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তাদের বলো, ‘সদাপ্রভু এই কথা ঘোষণা করেন, আমার জীবনের দিব্য, তোমরা যে কথা বলেছ, আমি তোমাদের জন্য সেই কাজই করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাদিগকে বল, সদাপ্রভু কহেন, আমি জীবন্ত, আমার কর্ণগোচরে তোমরা যাহা বলিয়াছ, তাহাই আমি তোমাদের প্রতি করিব;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাদিগকে বল, সদাপ্রভু বলেন, আমি জীবন্ত, আমার কর্ণগোচরে তোমরা যাহা বলিয়াছ, তাহাই আমি তোমাদের প্রতি করিব;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু মোশি ও হারোণকে ইস্রায়েলীয়দের বলতে বললেন, “আমার জীবনের দিব্য দিয়ে বলছি যে, আমি সদাপ্রভু তোমাদের যা বলতে শুনেছি তা-ই আমি তোমাদের প্রতি করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ মূসা ও হারুনকে বনি-ইসরাইলদের বলতে বললেন, “আমার জীবনের কসম দিয়ে বলছি যে, আমি মাবুদ তোমাদের যা বলতে শুনেছি তা-ই আমি তোমাদের প্রতি করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তাদের বল যে প্রভু পরমেশ্বর এই কথা বলেছেনঃ আমার জাগ্রত সত্তার দিব্য তোমাদের ইচ্ছাই আমি পূর্ণ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং তাদের বলে দাও, ‘তোমরা যে সব ব্যাপারে অভিযোগ করেছিলে, প্রভু নিশ্চিতভাবেই তোমাদের সেই সব অভিযোগগুলোর ব্যাপারে ব্যবস্থা নেবেন| তোমাদের যা হবে তা হল এই:
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তাদেরকে বল, ‘সদাপ্রভু বলেন, আমি জীবন্ত, আমার কানের কাছে তোমরা যা বলেছ, তাই আমি তোমাদের প্রতি করব;