Numbers 14:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই মরুভূমিতে তোমাদের লাশ পড়ে থাকবে; তোমাদের সমপূর্ণ সংখ্যা অনুসারে গণনা-করা বিশ বছর ও তার চেয়েও বেশি বয়স্ক তোমরা যে সমস্ত লোক আমার বিরুদ্ধে কটুবাক্য বলেছো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাদের বয়স কুড়ি বছর বা তারও বেশি, জনগণনায় যারা অন্তর্ভুক্ত হয়েছিল এবং আমার বিপক্ষে যারা বচসা করেছে, তাদের প্রত্যেকের দেহ এই প্রান্তরে নিপাতিত হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই প্রান্তরে তোমাদের শব পতিত হইবে; তোমাদের সম্পূর্ণ সংখ্যানুসারে গণিত বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক তোমরা যে সমস্ত লোক আমার বিপরীতে বচসা করিয়াছ,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই প্রান্তরে তোমাদের শব পতিত হইবে; তোমাদের সম্পূর্ণ সংখ্যানুসারে গণিত বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক তোমরা যে সমস্ত লোক আমার বিপরীতে বচসা করিয়াছ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের মধ্যে বিশ বছর বা তারও বেশী বয়সের যাদের লোকগণনার সময় গোণা হয়েছিল, অর্থাৎ যারা আমার বিরুদ্ধে বক্বক্ করেছিল, তাদের মৃতদেহ এই মরু-এলাকাতেই পড়ে থাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মধ্যে বিশ বছর বা তারও বেশী বয়সের যাদের আদমশুমারীর সময় গোণা হয়েছিল, অর্থাৎ যারা আমার বিরুদ্ধে বক্বক্ করেছিল, তাদের মৃতদেহ এই মরুভূমিতেই পড়ে থাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের শব এই প্রান্তরে পড়ে থাকবে। তোমাদের মধ্যে বিশ বছর এবং তার চেয়ে বেশী বয়সের তালিকাভুক্ত যত লোক আমার বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করেছে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মরুভূমিতেই তোমরা মারা যাবে| 20 বছর অথবা তার বেশী বয়স্ক প্রত্যেক ব্যক্তি, যারা প্রত্যেকে আমার লোকদের একজন বলে গণ্য ছিল, তারা মারা যাবে| কারণ তোমরা আমার বিরুদ্ধে অর্থাৎ প্রভুর বিরুদ্ধে অভিযোগ করেছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই মরুপ্রান্তে তোমাদের মৃতদেহ পড়ে থাকবে; তোমাদের সম্পূর্ণ সংখ্যা অনুসারে গণনা করা কুড়ি বছর ও তার থেকে বয়সী তোমরা যে সমস্ত লোক আমার বিপরীতে বচসা করেছ,