Numbers 14:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই মরু-ভূমিতেই বা কেন মরি নি? মাবুদ আমাদেরকে তলোয়ার দ্বারা নিপাত করাতে এই দেশে কেন আনলেন? আমাদের স্ত্রী ও বালকেরা তো লুণ্ঠিত হবে। মিসরে ফিরে যাওয়া কি আমাদের ভাল নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তরোয়াল দ্বারা বধ করার অভিপ্রায়ে, কেন আমাদের এই দেশে নিয়ে এলেন? আমাদের স্ত্রী ও সন্তানেরা লুন্ঠিত হবে। আমাদের জন্য মিশরে ফিরে যাওয়াই কি বেশি ভালো নয়?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই প্রান্তরেই বা কেন মরি নাই? সদাপ্রভু আমাদিগকে খড়গ-ধারে নিপাত করাইতে এ দেশে কেন আনিলেন? আমাদের স্ত্রী ও বালকগণ ত লুটিত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আমাদিগকে খড়্গধারে নিপাত করাইতে এ দেশে কেন আনিলেন? আমাদের স্ত্রী ও বালকগণ ত লুন্ঠিত হইবে। মিসরে ফিরিয়া যাওয়া কি আমাদের ভাল নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যুদ্ধে মারা যাবার জন্য কেন সদাপ্রভু আমাদের সেই দেশে নিয়ে যাচ্ছেন? তারা আমাদের স্ত্রী ও ছেলেমেয়েদের কেড়ে নেবে। এর চেয়ে মিসরে ফিরে যাওয়া কি আমাদের ভাল নয়?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যুদ্ধে মারা যাবার জন্য কেন মাবুদ আমাদের সেই দেশে নিয়ে যাচ্ছেন? তারা আমাদের স্ত্রী ও ছেলেমেয়েদের কেড়ে নেবে। এর চেয়ে মিসরে ফিরে যাওয়া কি আমাদের ভাল নয়?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যুদ্ধবিগ্রহে নিহত হওয়ার জন্য প্রভু পরমেশ্বর কেন আমাদের এই দেশে নিয়ে এলেন? আমাদের স্ত্রী ও শিশুসন্তানেরা তো হবে লুঠের সম্পত্তি, এর চেয়ে আমাদের মিশরে ফিরে যাওয়াই ভাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যুদ্ধে হত হওয়ার জন্যেই কি প্রভু আমাদের এই নতুন দেশে নিয়ে এলেন? শত্রুরা আমাদের হত্যা করবে এবং আমাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে যাবে| মিশরে ফিরে যাওয়াই কি আমাদের পক্ষে ভালো নয়?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু আমাদেরকে তরোয়াল দিয়ে হত্যা করতে এ দেশে কেন আনলেন? আমাদের স্ত্রী ও বালকরা তো বিনষ্ট হবে। মিশরে ফিরে যাওয়া কি আমাদের জন্য ভাল নয়?”