Numbers 14:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমাদের সন্তানেরা চল্লিশ বছর এই মরুভূমিতে পশু চরাবে এবং এই মরুভূমিতে তোমাদের লাশের সংখ্যা যে পর্যন্ত সমপূর্ণ না হয়, সেই পর্যন্ত তারা তোমাদের জেনার ফল ভোগ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের সন্তানেরা চল্লিশ বছর এখানে পশু চরাবে, তোমাদের অবিশ্বস্ততার জন্য তারা কষ্টভোগ করবে, যতদিন না তোমাদের শেষ ব্যক্তির দেহ এই প্রান্তরে কবরস্থ হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমাদের সন্তানগণ চল্লিশ বৎসর এই প্রান্তরে পশু চরাইবে, এবং এই প্রান্তরে তোমাদের শবের সংখ্যা যে পর্য্যন্ত সম্পূর্ণ না হয়, সে পর্য্যন্ত তাহারা তোমাদের ব্যভিচারের ফল ভোগ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমাদের সন্তানগণ চল্লিশ বৎসর এই প্রান্তরে পশু চরাইবে, এবং এই প্রান্তরে তোমাদের শবের সংখ্যা যে পর্যন্ত সম্পূর্ণ না হয়, সেই পর্যন্ত তাহারা তোমাদের ব্যভিচারের ফল ভোগ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের শেষ লোকটি এই মরু-এলাকায় মরে না যাওয়া পর্যন্ত তোমাদের অবিশ্বস্ততার জন্য তোমাদের ছেলেমেয়েরা চল্লিশ বছর ধরে এখানে ভেড়া চরিয়ে বেড়াবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের শেষ লোকটি এই মরুভূমিতে মরে না যাওয়া পর্যন্ত তোমাদের বেঈমানীর জন্য তোমাদের ছেলেমেয়েরা চল্লিশ বছর ধরে এখানে ভেড়া চরিয়ে বেড়াবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের সন্তানেরা চল্লিশ বছর এই প্রান্তরে পশুচারণ করবে এবং তোমাদের শেষ লোকটির মৃতদেহ এই প্রান্তরে পতিত না হওয়া পর্যন্ত তারা তোমাদের অবাধ্যতার প্রতিফল ভোগ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“‘তোমাদের সন্তানরা 40 বছর ধরে মরুভূমিতে মেষপালক হয়ে থাকবে| তোমাদের অবিশ্বস্ততার জন্য তারা শাস্তি ভোগ করবে| তারা অবশ্যই এই কষ্ট ভোগ করবে যতক্ষণ পর্যন্ত না তোমরা সবাই মরুভূমিতে মারা যাচ্ছো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের সন্তানরা চল্লিশ বছর এই মরুপ্রান্তে পশু চরাবে এবং এই মরুপ্রান্তে তোমাদের মৃতদেহের সংখ্যা যে পর্যন্ত সম্পূর্ণ না হয়, সে পর্যন্ত তারা তোমাদের ব্যভিচারের ফল ভোগ করবে।