Numbers 14:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যে চল্লিশ দিন দেশ নিরীক্ষণ করেছ, সেই দিনের সংখ্যা অনুসারে চল্লিশ বছর, একেক দিনের জন্য একেক বছর, তোমরা তোমাদের অপরাধ বহন করবে, আর আমার বিরোধিতা করার পরিণাম যে কি তা বুঝতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চল্লিশ বছর পর্যন্ত, দেশ পরিক্রমা করার উদ্দেশে চল্লিশ দিনের জন্য, এক একদিনের পরিবর্তে এক এক বছর, তোমরা তোমাদের পাপের পরিণতি ভোগ করবে। তোমরা উপলব্ধি করবে, আমার বিপক্ষতা করা, কতই না ভয়ানক বিষয়!’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যে চল্লিশ দিন দেশ নিরীক্ষণ করিয়াছ, সেই দিনের সংখ্যানুসারে চল্লিশ বৎসর, এক এক দিনের জন্য এক এক বৎসর, তোমরা আপনাদের অপরাধ বহন করিবে, আর আমার বিপক্ষতা কেমন, তাহা জ্ঞাত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যে চল্লিশ দিন দেশ নিরীক্ষণ করিয়াছ, সেই দিনের সংখ্যানুসারে চল্লিশ বৎসর, এক এক দিনের জন্য এক এক বৎসর, তোমরা আপনাদের অপরাধ বহন করিবে, আর আমার বিপক্ষতা কেমন, তাহা জ্ঞাত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেশটা দেখে আসতে যে চল্লিশ দিন লেগেছিল তার প্রত্যেক দিনের জন্য এক বছর করে মোট চল্লিশ বছর পর্যন্ত তোমরা তোমাদের অন্যায়ের জন্য কষ্ট ভোগ করবে এবং বুঝবে যে, আমি বিরুদ্ধে থাকলে অবস্থাটা কেমন হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেশটা দেখে আসতে যে চল্লিশ দিন লেগেছিল তার প্রত্যেক দিনের জন্য এক বছর করে মোট চল্লিশ বছর পর্যন্ত তোমরা তোমাদের অন্যায়ের জন্য কষ্ট ভোগ করবে এবং বুঝবে যে, আমি বিরুদ্ধে থাকলে অবস্থাটা কেমন হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চল্লিশ দিন ধরে তোমরা সেই দেশ পর্যবেক্ষণ করেছ, তাই প্রত্যেক দিনের জন্য এক বছর হিসাবে চল্লিশ বছর তোমরা তোমাদের অধর্মাচরণের দণ্ড ভোগ করবে। আমার বিরোধিতা করার পরিণাম যে কি, তা তোমরা বুঝতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা 40 বছর ধরে তোমাদের পাপের জন্য শাস্তি ভোগ করবে| (অর্থাৎ 40 দিন ধরে লোকরা যে জায়গাটি অনুসন্ধান করেছিলো তার প্রতিদিনের জন্য এক বছর করে|) তখন তোমরা বুঝতে পারবে আমি তোমাদের বিরুদ্ধে গেলে কি হতে পারে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যে চল্লিশ দিন দেশ পরীক্ষা করেছ, সেই দিনের র সংখ্যা অনুসারে চল্লিশ বছর, এক এক দিনের র জন্য এক এক বছর, তোমরা তোমাদের অপরাধ বহন করবে, আর আমার শত্রুতা কেমন, তা তোমরা জানবে’।