Numbers 14:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেশ নিরীক্ষণ করতে মূসা যে লোকদেরকে পাঠিয়েছিলেন, যারা ফিরে এসে ঐ দেশের দুর্নাম করে তাঁর বিরুদ্ধে সমস্ত মণ্ডলীকে দিয়ে বচসা করিয়েছিল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, মোশি যাদের দেশ নিরীক্ষণ করতে পাঠিয়েছিলেন তারা ফিরে এসে সেই দেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করে সমস্ত সমাজকে বচসা করতে প্ররোচিত করেছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[36-37] আর দেশ নিরীক্ষণ করিতে মোশি যে লোকদিগকে পাঠাইয়াছিলেন, যাহারা ফিরিয়া আসিয়া ঐ দেশের অখ্যাতি করিয়া তাঁহার প্রতিকূলে সমস্ত মণ্ডলীকে দিয়া বচসা করাইয়াছিল, দেশের অখ্যাতিকারী সেই ব্যক্তিরা সদাপ্রভুর সম্মুখে মহামারীতে মরিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেশ নিরীক্ষণ করিতে মোশি যে লোকদিগকে পাঠাইয়াছিলেন, যাহারা ফিরিয়া আসিয়া ঐ দেশের অখ্যাতি করিয়া তাঁহার প্রতিকূলে সমস্ত মণ্ডলীকে দিয়া বচসা করাইয়াছিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেশটার খোঁজ-খবর নিয়ে আসবার জন্য মোশির পাঠিয়ে দেওয়া যে দলটা ফিরে এসে বাজে কথা ছড়িয়ে দিয়ে মোশির বিরুদ্ধে সমস্ত ইস্রায়েলীয়দের বক্‌বক্‌ করবার উস্‌কানি দিয়েছিল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেশটার খোঁজ-খবর নিয়ে আসবার জন্য মূসার পাঠিয়ে দেওয়া যে দলটা ফিরে এসে বাজে কথা ছড়িয়ে দিয়ে মূসার বিরুদ্ধে সমস্ত বনি-ইসরাইলদের বক্‌বক্‌ করবার উসকানি দিয়েছিল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেশ পর্যবেক্ষণ করার জন্য মোশি যাদের পাঠিয়েছিলেন, যারা ফিরে এসে সেই দেশের কুখ্যাতি করে তাঁর বিরুদ্ধে সমগ্র জনমণ্ডলীকে বিক্ষুব্ধ করে তুলেছিল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি যাদের নতুন দেশ অনুসন্ধান করতে পাঠিয়েছিল তারাই ফিরে এসে ইস্রায়েলের সমস্ত লোকদের মধ্যে অভিযোগ ছড়িয়ে দিয়েছিল| তারা বলেছিল যে লোকরা ঐ দেশে প্রবেশ করার পক্ষে যথেষ্ট শক্তিশালী নয়,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেশ পরীক্ষা করতে মোশি যে লোকেদেরকে পাঠিয়েছিলেন, যারা ফিরে এসে ঐ দেশের বদনাম করে তার বিরুদ্ধে সমস্ত মণ্ডলীকে দিয়ে অভিযোগ করিয়েছিল,