Numbers 14:40 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা খুব ভোরে উঠে পর্বতের চূড়ায় আরোহণ করতে উদ্যত হয়ে বললো, দেখ, এই আমরা, মাবুদ যে স্থানের কথা বলেছেন, আমরা সেই স্থানে যাই, কেননা আমরা গুনাহ্ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরদিন ভোরবেলায়, তারা উঁচু পর্বতাঞ্চলে আরোহণ করল। তারা বলল, “আমরা পাপ করেছি। সদাপ্রভু যে দেশের বিষয় প্রতিজ্ঞা করেছেন, আমরা সেখানে যাব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা প্রত্যূষে উঠিয়া পর্ব্বতের শৃঙ্গে আরোহণ করিতে উদ্যত হইয়া কহিল, দেখ, এই আমরা, সদাপ্রভু যে স্থানের কথা বলিয়াছেন, আমরা সেই স্থানে যাই, কেননা আমরা পাপ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা প্রত্যুষে উঠিয়া পর্বতের শৃঙ্গে আরোহণ করিতে উদ্যত হইয়া কহিল, দেখ, এই আমরা, সদাপ্রভু যে স্থানের কথা বলিয়াছেন, আমরা সেই স্থানে যাই, কেননা আমরা পাপ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরের দিন খুব সকালে তারা সেই পাহাড়ী এলাকার দিকে যাবার জন্য তৈরী হয়ে বলল, “এই যে আমরা যাচ্ছি। আমরা পাপ করে ফেলেছি; এখন আমরা সদাপ্রভুর প্রতিজ্ঞা করা দেশেই যাব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরের দিন খুব সকালে তারা সেই পাহাড়ী এলাকার দিকে যাবার জন্য তৈরী হয়ে বলল, “এই যে আমরা যাচ্ছি। আমরা গুনাহ্ করে ফেলেছি; এখন আমরা মাবুদের ওয়াদা করা দেশেই যাব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরের দিন ভোরে তারা সেই পাহাড়ী এলাকা আক্রমণের উদ্যাগ করে বলল, যদিও আমরা পাপ করেছি, তবুও প্রভু পরমেশ্বর যে স্থানের কথা বলেছেন, চল, আমরা সেখানে যাই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরদিন খুব সকালে উঠে লোকরা পর্বতের চূড়ার দিকে এগোল| তারা বলল, “এই আমরা, প্রভু যে দেশের কথা বলেছেন চলো আমরা সেখানে যাই কারণ আমরা পাপ করেছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা ভোরে উঠে পর্বতের চূড়ায় উঠতে উদ্যত হয়ে বলল, “দেখ, আমরা এখানে, সদাপ্রভু যে স্থানের কথা বলেছেন, আমরা সেই স্থানে যাই, কারণ আমরা পাপ করেছি।”