Numbers 14:44 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও তারা দুঃসাহসী হয়ে পর্বত শৃঙ্গে অরোহণ করতে লাগল; কিন্তু মাবুদের শরীয়ত-সিন্দুক ও মূসা শিবির থেকে বের হলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা সত্ত্বেও, সম্ভাব্য ঝুঁকি নিয়ে, তারা উঁচু পর্বতে অবস্থিত নগরে উঠে গেল, যদিও মোশি, অথবা সদাপ্রভুর নিয়ম-সিন্দুক ছাউনি থেকে অগ্রসর হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি তাহারা দুঃসাহসী হইয়া পর্ব্বতশৃঙ্গে অরোহণ করিতে লাগিল; কিন্তু সদাপ্রভুর সাক্ষ্যসিন্দুক ও মোশি শিবির হইতে সরিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি তাহারা দুঃসাহসী হইয়া পর্বত শৃঙ্গে আরোহণ করিতে লাগিল; কিন্তু সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুক ও মোশি শিবির হইতে সরিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও তারা দুঃসাহস করে সেই পাহাড়ী এলাকার দিকে এগিয়ে গেল। কিন্তু মোশি গেলেন না আর সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকও ছাউনির মধ্যে রয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও তারা দুঃসাহস করে সেই পাহাড়ী এলাকার দিকে এগিয়ে গেল। কিন্তু মূসা গেলেন না আর মাবুদের সাক্ষ্য-সিন্দুকও ছাউনির মধ্যে রয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ইসরায়েলীরা বেপরোয়া হয়ে দেশ আক্রমণের জন্য এগিয়ে গেল। প্রভু পরমেশ্বরের চুক্তি সিন্দুক কিন্তু স্থানান্তর করা হল না আর মোশিও শিবিরের বাইরে গেলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু লোকরা মোশিকে বিশ্বাস করে নি| তারা পর্বতের চূড়ার দিকে এগিয়ে গেল| কিন্তু প্রভুর সাক্ষ্যসিন্দুক এবং মোশি তাদের সঙ্গে যায় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তারা দুঃসাহসী হয়ে পর্বতের চূড়ায় উঠতে লাগল; কিন্তু সদাপ্রভুর সাক্ষ্য-সিন্দুক ও মোশি শিবির ত্যাগ করলেন না।